নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। পানির সংকট থাকায় আশপাশের ফায়ার সার্ভিসের স্টেশন থেকে আরো ইউনিট খবর দেয়া হয়েছে, তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করবে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন

পানির সংকটের কারণে খবর দেওযা হয়েছে আরো কয়কটি ইউনিট

Advertisement

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন বলেন, ইতিমধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। তবে তিনি তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) বিকেল সোয়া তিনটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার আমবাগ এলাকার একটি ঝুটের গুদাম থেকে অগ্নিকান্ডের সূত্রপাত্র হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানান গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটের গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সবশেষ পাওয়ার খবরে কোনাবাড়ির আমবাগের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ইউনিট কাজ করছে বলেও সূত্র জানায়।

কালীগঞ্জে পিকনিকের বাসের ধাক্কায় ৭ এসএসসি পরীক্ষার্থীসহ আহত ১০

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google