Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পাবনায় বিএনপির দুগ্রুপে সংঘর্ষ, নিহত ১
বিভাগীয় সংবাদ রাজনীতি

পাবনায় বিএনপির দুগ্রুপে সংঘর্ষ, নিহত ১

By Saumya SarakarNovember 17, 20243 Mins Read

পাবনায় বিএনপির দুগ্রুপে সংঘর্ষ, নিহত ১

Advertisement
জুমবাংলা ডেস্ক : আধিপত্য বিস্তার নিয়ে পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে এ ঘটনা ঘটে।

এছাড়া বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে সাঁথিয়া উপজেলায় দুগ্রুপের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। আর ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে গাজীপুরের টঙ্গীতে বিএনপির দুগ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে।

পাবনা হেমায়েতপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত কর্মীর নাম জালাল উদ্দিন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড় এলাকায় সংঘর্ষ হয়।

আধিপত্য বিস্তার নিয়ে মুন্তাজ গ্রুপ ও হাসেম গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত জালাল হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার শুকুর আলীর ছেলে। তিনি হাসেম গ্রুপের লোক।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের বিরোধ চলছিল। এরই মধ্যে শুক্রবার রাতে ইসলামী জলসা নিয়ে দুগ্রুপের নেতাকর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে শনিবার দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে জালালের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জালালের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে সাঁথিয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। শনিবার উপজেলা সদরে উভয় পক্ষের কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের সাঁথিয়া ও বেড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাইরুন নাহার খানম মিরুকে আহ্বায়ক, ভিপি শামসুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সালাহউদ্দিন খানকে সদস্য সচিব করে সাঁথিয়া উপজেলা বিএনপির ২৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এরপর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন আহ্বায়ক কমিটির কর্মী-সমর্থকরা। এ সময় অপর দিক থেকে এ কমিটি বাতিলের দাবিতে মিছিল করে প্রতিপক্ষরা। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে মুন্না হেলাল উদ্দিন, ইব্রাহিম হোসেন ও হাশেমসহ উভয়পক্ষের ২৫ জন আহত হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ জানান, উভয় গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া টঙ্গীর সাতাইশ শরিফ মার্কেট এলাকায় মসকট গ্রুপের ঝুট নিয়ে শনিবার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গাজীপুর মহানগর যুবদল এবং ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের এ ঘটনা ঘটে।

কয়েকদিন আগে সাতাইশ এলাকায় কাই অ্যালোমোনিয়ানের অবশিষ্ট অংশ নিয়ে সাজেদুল ইসলাম, শেখ সুমন এবং ইকতিয়ার খান, আলাউদ্দিনের লোকজন বিরোধ চলে আসছে। দুপুর ১টার দিকে দুই দলের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাড়া দিতে থাকে। একপর্যায় আলাউদ্দিনের লোকজন ঘটনাস্থল ত্যাগ করলে অপর পক্ষের লোকজন দোকানপাট বন্ধ করে দেয়। অটোরিকশা ভাঙচুর ও পথচারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে তারা কারখানা থেকে ঝুট ভর্তি ট্রাক নিয়ে চলে যায়।

সাজেদুল ইসলাম বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। ঘটনাটি পরে ঘটেছে বলে শুনেছি। আলাউদ্দিন বলেন, লোকজনের মাঝে আতঙ্ক সৃষ্টি করে কারখানা থেকে মালামাল নিয়ে গেছে বলে শুনেছি।

বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে চায় না: বুলু

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

June 25, 2026
Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

June 25, 2026
fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

June 25, 2026

Latest News

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa