জুমবাংলা ডেস্ক : আগামী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে দ্রুত একটি অধ্যাদেশ জারির সুপারিশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
গতকাল মঙ্গলবার এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয় একক ভর্তি পরীক্ষা আয়োজনে ইউজিসি গঠিত কমিটি।
ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ আলমগীর এ সভায় সভাপতিত্ব করেন।
এর আগে গত জুলাইয়ে ইউজিসি চেয়ারম্যানকে আহ্বায়ক করে ১৫ সদস্যের ওই কমিটি গঠন করা হয়।
Advertisement
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


