Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পায়রা নদীতে ধরা পড়ল সাড়ে ১৩ কেজির পাঙাশ
বিভাগীয় সংবাদ

পায়রা নদীতে ধরা পড়ল সাড়ে ১৩ কেজির পাঙাশ

By Saumya SarakarNovember 4, 20242 Mins Read

পায়রা নদীতে ধরা পড়ল সাড়ে ১৩ কেজির পাঙাশজুমবাংলা ডেস্ক : ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের সুফলতা পেতে শুরু করেছে জেলেরা। পটুয়াখালী পায়রা নদীতে ধরা পড়লো সারে ১৩ কেজির একটি বড় আকারে পাঙাশ মাছ।

সোমবার (৪ নভেম্বর) পটুয়াখালী সদর উপজেলার নন্দীপাড়া সংলগ্ন পায়রা নদীতে জেলে রাকিব হাওলাদার ও জিয়াদের জালে এ মাছটি ধরা পড়ে। এ সময় মাছটিকে একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমায় পারাগঞ্জ ফেরিঘাটে। জেলেরা মাছটি নিয়ে পারাগঞ্জ জালাল ফকিরের মৎস্য আড়তে নিয়ে আসেন।

জেলে রাকিব হাওলাদার বলেন, ‘ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিন আমরা নদীতে কোনো মাছ ধরেনি। তবে গতকাল রাত ১২টার পরে আমরা দুজনে মাছ ধরতে নামি। সোমবার সকালে জাল টানলে আমাদের জালে ছয়টি ছোট ইলিশসহ এ পাঙাশ মাছটি উঠে।’

তারা আরও বলেন, ‘আমরা দশ বছর ধরে এই নদীতে মাছ ধরি কিন্তু এখন পর্যন্ত আমাদের জালে এত বড় পাঙাশ ধরা পড়েনি।’

Advertisement

স্থানীয় বাসিন্দা কবি মুন্সী বলেন, ‘নদীতে এতো বড় পাঙাশ আমি এর আগে কখনো দেখিনি। তাই দেখতে আসলাম। যদি কেটে ভাগ দিয়ে বিক্রি করে তাহলে এক কেজি নিয়ে যাব।’

আড়ৎদার জালাল ফকির বলেন, ‘মাছটি কিনতে অনেকেই ভিড় করছেন। স্থানীয়দের দাবি অনুযায়ী মাছটি কেটে ১০০০ থেকে ১১০০ টাকা কেজিতে ভাগে বিক্রি করব। তা যদি না হয় তাহলে আজকে ঢাকা পাঠিয়ে দেব সেখানে আশা করি এরচেয়ে ভালো দাম পাব।’

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‘ইলিশ প্রজনন মৌসুমের এই ২২ দিনের সফলতা জেলারা পেতে শুরু করেছে। নদীতে বর্তমানে বড় ইলিশসহ প্রচুর পরিমাণ পাঙাশ ও অন্যান্য মাছ রয়েছে।’

শুধু পায়রা নদী নয় বাংলাদেশের সব নদনদীতেই জেলেদের জালে এ রকম পাঙাশ মিলবে বলে আশা করেন তিনি।

কিছুদিন পর মাটির বানানো বিস্কুট খেতে হবে: অহনা

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa