
পারভেজ মোশাররফের এক আবেদনের শুনানি শেষে তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ বলেছেন, যেভাবে ওই মামলা করা হয়েছে, তাও আইনসম্মত হয়নি। আজ সোমবার এই রায় দেন হাইকোর্ট। এই রায়ের পর মোশাররফের এক আইনজীবী বলেন, এই রায়ের পর থেকেই মোশাররফ মুক্ত।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ২০০৭ সালের নভেম্বর মাসে জরুরি অবস্থা জারির জন্য মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছিলেন। ২০১৩ সাল থেকে এই মামলা পড়ে ছিল। এই মামলায় গত ৫ ডিসেম্বর মোশাররফকে বিবৃতি দেওয়ার নির্দেশ দিয়েছিল লাহোরের বিশেষ আদালত। পরে মোশাররফের ফাঁসি রায় ঘোষণা করা হয় ডিসেম্বর মাসেই। আর এক মাসের কম সময়ের মধ্যে সেই রায় উচ্চ আদালতে বাতিল হয়ে গেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



