আন্তর্জাতিক ডেস্ক : আবারও পাকিস্তানের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন দেশটির সাবেক সামরিক শাসক ও প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। সোমবার রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েই কথা বলেছেন কাশ্মীর নিয়ে। তিনি বলেন, কাশ্মীর পাকিস্তানের রক্ত।

পারভেজ মোশাররফ বলেন, ইসলামাবাদ একাধিকবার শান্তি চাইলেও ভারত বারবার পাকিস্তানকে হুমকি দিয়েছে। কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর এ বিষয়ে প্রথম কথা বললেন ৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদ। তিনি বলেন, যাই হোক না কেন আমরা সবসময়ই কাশ্মীরিদের সঙ্গে থাকব।
সাবেক এই প্রেসিডেন্ট বলেন, পাকিস্তানপনা শান্তি চাওয়াকে দুর্বলতা মনে করা উচিত হবে না। এর আগে দেশ ছাড়ার সময় চিকিত্সার জন্য বিদেশে যাচ্ছেন বলে সাবেক এ সেনাশাসকের পক্ষ থেকে জানানো হয়েছিল। বলা হয়েছিল, চিকিত্সাশেষে শিগগিরই দেশে ফিরবেন। কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলায় কয়েক দফায় সমন জারির পরও আদালতে হাজির না হওয়ার প্রেক্ষিতে পরে আদালত তাকে পলাতক ঘোষণা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



