মায়ের পরকীয়া: সুইমিংপুলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জুমবাংলা ডেস্ক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকার ‘গার্ডেন পার্কে’ সুইমিংপুলের পানিতে ডুবে ভাই ফাহিম (৩) ও বোন আদিজার (৫) মৃত্যু হয়েছে। এ সময় ওই পার্কে শিশুদের মা প র কীয়ায় ব্যস্ত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

পার্কে মা প র কীয়ায় ব্যস্ত: সুইমিংপুলের পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

রাতে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দুই শিশুর লাশ উদ্ধারের পর জিন্নাত আরাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। মৃত দুই শিশুর বাবা মোখলেসুর রহমান মিন্টু পেশায় রাজমিস্ত্রি। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের নকতনপুর এলাকায়। স্ত্রী সন্তানদের নিয়ে গদারবাগ এলাকার নবীন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

মোখলেছুর রহমান জানান, বিকালে তার স্ত্রী মোবাইলে কল করে দুই বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বলে জানায়। পরে সন্ধ্যার দিকে দুই সন্তানের মৃত্যুর বিষয়টি জানতে পারেন। তার অভিযোগ, স্ত্রী প র কী য়া প্রেমিক জুলহাসের সঙ্গে পার্কে ঘুরতে গিয়ে পরিকল্পিতভাবে বাচ্চা দুটিকে হত্যা করে পানিতে পড়ার নাটক সাজিয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান জানান, জিজ্ঞাসাবাদে দুই শিশুর মা জানিয়েছে-জুলহাস নামে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। প র কী য়া প্রেমিক জুলহাসের সঙ্গে সময় কাটাতে দুই শিশুসন্তানকে নিয়ে বিকেলে গদারবাগের বাসা থেকে রাজাবাড়ি গার্ডেন পার্কে আসেন। পার্কে ঢোকার পর জিন্নাত আরা দুই শিশুকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়ে আড়ালে বেঞ্চে বসে জুলহাসের সঙ্গে প্রেমালাপে সময় কাটাতে থাকেন। কিভাবে তার দুই সন্তান সুইমিংপুলের পানিতে পড়েছে সে জানেন না।

ওসি আরও জানান, ঘটনার পর পরকীয়া প্রেমিক জুলহাস পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে দুই শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.