Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ পালিয়ে বাঁচলেন মাদ্রাসা সুপার
বরিশাল বিভাগীয় সংবাদ

পালিয়ে বাঁচলেন মাদ্রাসা সুপার

By Shamim RezaNov 24, 2019, 5:54 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : গলাচিপায় এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ধরা পড়ল মামুন তক্তি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ৮জন ভুয়া পরীক্ষার্থী। গলাচিপা সদর থেকে ৮ কিলোমিটার দূরে রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষা শুরু হলে গোপন সংবাদের ভিত্তিতে আটজন পরীক্ষাথীকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম। এসময় শিক্ষার্থীদের আটক করা হলেও মাদ্রাসা সুপার মাওলানা জসিম উদ্দিন মোবাইল রেখে দৌড়ে পালিয়ে যায়। এদিকে এ ঘটনায় উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব মো. বায়েজিদ ইসলাম জানান, রবিবার এবতেদায় সমাপনী পরীক্ষায় গণিত বিষয়ের পরীক্ষা শুরু হলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মামুন তক্তি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সুপার মো. জসিম উদ্দিন তার মাদ্রাসা থেকে আট ভুয়া শিক্ষার্থী দিয়ে পরীক্ষা দেয়াচ্ছেন। এসময় পরীক্ষার্থীদের কাগজ পত্র যাচাই করে জিজ্ঞাসাবাদ করা হলে সত্যতা প্রমাণিত হয়।

তিনি আরো জানান, ওই মাদ্রাসার সুপার রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির রাফিন ইসলাম আসিব, মাকসুদা, সপ্তম শ্রেণির মারুফ, কাকলী, মানিক চাঁদ মাদ্রাসার মো. সাগর, রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেরাজুল হক ইমন, ইলমা ও মো. জাহিদকে দিয়ে ভুয়া কাগজ পত্র তৈরি করে পরীক্ষায় অংশগ্রহণ করান। এসব শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশুনা করছে। জিজ্ঞাসাবাদের পর উপলজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম আটক শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেন। এ ঘটনায় মামুন তক্তি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা সুপারের বিরুদ্ধে গলাচিপা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ট্রেনিং ইন্সটেক্টর মো. শহিদুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. বায়েজিদ ইসলাম ও উপজেলা তথ্য কর্মকর্তা ইসমত আরা। উল্লিখিত তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম বলেন, ‘আটক আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত মামুন তক্তি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সুপার জসিম উদ্দিনের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার পর সুপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিএনপি অফিসে

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

May 22, 2026, 12:24 AM Asia/Dhaka
বিদ্যুৎ থাকবে না

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

May 21, 2026, 11:27 PM Asia/Dhaka
Madrasha

মাদ্রাসায় শিশুর ঝুলন্ত মরদেহ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

May 21, 2026, 10:25 PM Asia/Dhaka
Latest News
বিএনপি অফিসে

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

বিদ্যুৎ থাকবে না

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Madrasha

মাদ্রাসায় শিশুর ঝুলন্ত মরদেহ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

ইয়াবা

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

Shamim

মাদক ও চোরাচালান উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই শামীম আল মামুন

কিশোরী

গভীর রাতে অসহায় কিশোরী, সহযোগিতা করেনি থানা

Teaher

কাঠ দিয়ে আঘাতের পর শ্বাসরোধে গৃহশিক্ষিকা মরিয়মকে হত্যা করেন সুমি

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ব্রাজিলের পতাকা

নওগাঁয় টাঙানো হলো ৪০০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp