Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পালিয়ে বিয়ের ২ মাসের মাথায় স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল ফাতেমার
অপরাধ-দুর্নীতি জাতীয়

পালিয়ে বিয়ের ২ মাসের মাথায় স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল ফাতেমার

By Shamim RezaNovember 30, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানীর ভাটারা কুড়িলে চৌরাস্তায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে কানিজ ফাতেমা টুম্পা (২৫) নামে এক গৃহবধূ মারা গেছেন।  শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামী সাফখাত হাসান রবিন পলাতক।

টুম্পার স্বজনরা জানান, তার বাড়ি বরিশাল বাকেরগঞ্জ উপজেলার মধ্য কাটাদিয়া গ্রামে। বাবার নাম শাহ আলম।  ৪ বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। পরিবার নিয়ে থাকতেন কুড়িল চৌরাস্তা এলাকার ৭৯/২-এ নম্বর বাসায়। উত্তরার শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বিবিএ ফাইনাল ইয়ারে পড়তেন তিনি।

টুম্পার ছোট বোন আয়শা আক্তার রুকাইয়া জানান, রবিনের সঙ্গে ৯ বছর প্রেমের সম্পর্ক ছিল টুম্পার। ২ মাস আগেই তারা পালিয়ে বিয়ে করেন। রবিনও কুড়িল চৌরাস্তা এলাকাই থাকে। রবিন কোনো কাজ করতেন না, বিভিন্ন ধরনের মাদকে আসক্ত।  বিয়ের কয়েকদিন পর থেকেই রবিন টুম্পার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করেন। নির্যাতন সহ্য করতে না পেরে বিয়ের ১৫ দিন পর টুম্পা রবিনকে তালাকের উকিল নোটিশ পাঠান।

এরপর রবিন আবার তার সঙ্গে মীমাংসার চেষ্টা করেন। এরপরও বুধবার জোর করে টুম্পাকে রবিন ঘুমের ওষুধ খাইয়ে মারধর করেন এবং রুমের ভেতর বেঁধে রাখেন। খবর পেয়ে মা-বাবা তাকে আনতে গেলেও ছাড়েননি রবিন।

টুম্পার খালা নাজমা বেগম জানান, তিনি বাড্ডায় থাকেন। বৃহস্পতিবার তিনিই আবার টুম্পাকে আনতে যান। রাত ৯টার দিকে তাকে নিয়ে পায়ে হেঁটে বাবার বাসায় ফিরছিলেন। তখন চৌরাস্তার মুচরেই পেছন থেকে রবিন টুম্পার পিঠে ছুরিকাঘাত করেন।

পরে টুম্পাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করানো হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টায় তার মৃত্যু হয়।

তিনি জানান, ঘটনার সময় রাস্তার লোকজন রবিনকে আটক করেছিল। কিন্তু পরবর্তীতে তিনি পালিয়ে গেছেন বলে শুনেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া টুম্পার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

February 6, 2026
সৌদি

হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি

February 6, 2026
পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

February 6, 2026
Latest News
Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

সৌদি

হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি

পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

ভূমিকম্পে কেঁপে উঠল

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৫ দেশ

ডিএমপি কমিশনার

পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার

চাঁদাবাজি

‘আমরা চাঁদাবাজি করি না, কাউকেই চাঁদাবাজি করতে দেবো না’

জীবন

আমি জীবন দিতে রাজি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই

পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.