Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পা দিয়ে পরীক্ষা দিচ্ছে অদম্য মানিক
বিভাগীয় সংবাদ রংপুর

পা দিয়ে পরীক্ষা দিচ্ছে অদম্য মানিক

By iNews DeskNovember 2, 20193 Mins Read

111

Advertisement
জুমবাংলা ডেস্ক : হাত না থাকার পরও স্বপ্ন পূরণের স্পৃহা থেমে নেই। পা দিয়ে লিখেই কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন অদম্য মেধাবী মানিক রহমান। মানিক রহমান কুড়িগ্রামের ফুলবাড়ীর উপজেলা সদরের চন্দ্রখানা গ্রামের ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান ময়নার ছেলে।

মানিক রহমান এবার কুড়িগ্রামের ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ৬ নম্বর কক্ষে একটি টেবিলের উপর বসে শুধুমাত্র ডান পা দিয়ে পরীক্ষার খাতায় লিখে পরীক্ষা দিচ্ছেন। তার রোল নম্বর-৬১৮০১৩।

মানিক রহমান পা দিয়ে লিখলেও লেখা ঝকঝকে ও হাতের লেখার চেয়ে অনেক ভালো। তার পায়ের লেখা দেখে অনেকে চমকে যাচ্ছেন। অনেকে বলছেন, সৃষ্টিকর্তা তার হাত না দিলেও পায়ের শক্তি দিয়েছে।

ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র সেন জানান, প্রতিবন্ধী মানিক রহমান একজন মেধাবী শিক্ষার্থী। তার হাত না থাকলেও পা দিয়ে পরীক্ষার খাতায় পূর্ণ মার্কের পরীক্ষা দিচ্ছে সে। আমরা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার খাতায় লেখার জন্য তাকে ৩০ মিনিট বেশি সময় দিচ্ছি। তিনি অদম্য মেধাবী মানিকের সাফল্য কামনা করেন।

ট্যাগ অফিসার ও ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, মানিক রহমানের পা দিয়ে জেএসসি পরীক্ষার খাতার লেখা দেখে তিনি অভিভূত হয়েছেন। তার পায়ের ঝকঝকে সুন্দর লেখা স্বাভাবিক হাতের লেখার চেয়েও ভালো। তিনি মানিকের উন্নতি কামনা করেন।

ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার জানান, প্রতিবন্ধী হলেও মানিক রহমান অদম্য মেধার অধিকারী। অষ্টম শ্রেণিতে ১৩৯ জন শিক্ষার্থীর মধ্যে তার শ্রেণি রোল নম্বর হচ্ছে ৭। মানিক রহমানের পা দিয়ে পরীক্ষার খাতায় লেখার জন্য তিনি একটি কাঠের টেবিল মানিককে দিয়েছেন। এবারের জেএসসি পরীক্ষার ফলাফলে মানিক মেধা তালিকায় স্থান অর্জন করাসহ সে ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেতে পারে বলেও এমন আশা পোষণ করেন তিনি।

স্থানীয় ইউনুছ আলী জানান, মানিক রহমান একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও অসাধারণ মেধার অধিকারী। সে একজন সাহিত্য প্রেমীও। তার কণ্ঠে কবিতা আবৃত্তি চমৎকার লাগে। তিনি মানিকের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

মানিকের বাবা মিজানুর রহমান ময়না জানান, আমার প্রতিবন্ধী ছেলে মানিক কষ্ট করে পা দিয়ে পরীক্ষায় খাতায় লিখে জিপিএ-৫ অর্জন করে আমাদের বুক আনন্দে ভরে দিয়েছে। মানিক পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। ৮ম শ্রেণিতে বৃত্তি পাবে আশা করছি। তিনি মানিকের কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণে কিস্তিতে একটি ল্যাপটপ কিনে দিয়েছেন। এই ল্যাপটপ দিয়ে সে প্রাক্টিস করছে। মানিকের কম্পিউটার ইঞ্জিনিয়ার স্বপ্ন পূরণে তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মানিকের মা সহকারী অধ্যাপক মরিয়ম বেগম জানান, মানিক রহমানের জন্ম থেকেই দুই হাত ছিল না। তার ডান পায়ের চেয়ে বাম পা টি জন্ম থেকেই ছোট। জন্মের সময় থেকে তার ঠোঁট ও তালু কাটা থাকলেও পরে ঠোঁট ও তালু অপারেশন করে কাটা অংশটি ভালো করা সম্ভব হয়।

মানিক জন্ম থেকেই প্রতিবন্ধী হলেও সে নিজেকে স্বাভাবিক মনে করে পথ চলছে। তার দু’হাত না থাকলেও সে পা দিয়েই প্রায় সব কিছুই করতে পারে। শধু খাওয়া, গোসল, টয়লেটে বাবা মাকে সাহায্য করতে হয়। তিনি মানিকের এই পথ চলা ও তার স্বপ্ন পূরণে সবার দোয়া কামনা করেছেন।

মানিক রহমান তার ভবিষ্যত স্বপ্ন সম্পর্কে বলেন, আমি লেখাপড়া শিখে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। তবে এখন তার এই স্বপ্ন পূরণে সে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।-ডেইলি বাংলাদেশ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa