Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অদম্য সেই মানিক, ‘পা’ দিয়ে লিখে জিপিএ-৫
জাতীয় বিভাগীয় সংবাদ শিক্ষা

অদম্য সেই মানিক, ‘পা’ দিয়ে লিখে জিপিএ-৫

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 31, 2019Updated:ডিসেম্বর 31, 20192 Mins Read
অদম্য সেই মানিক, ‘পা’ দিয়ে লিখে জিপিএ-৫
হাত না থাকায় পা দিয়ে লিখেই ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে কুড়িগ্রামের মানিক
Advertisement

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: শারীরিকভাবে অন্য দশজন কিশোরের মতো স্বাভাবিক না হলেও কাজে-কর্মে ও পড়ালেখায় অন্যদের মতোই স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্থ হয়ে পড়া মানিক রহমান ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।

ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার জুমবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মানিক ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষায় অংশ নেয়। তার রোল নম্বর ৬১৮০১৩। এর আগে ২০১৬ সালে পা দিয়ে লিখে প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন ) অর্জন করে।

পা দিয়ে লিখে সফলতা অর্জনের পর অত্যন্ত খুশি মানিক রহমান জুমবাংলাকে বলে, আমার দুটো হাত না থাকলেও আল্লাহর রহমতে পা দিয়ে লিখে এবারের জেএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন সামনে আরও ভালো করতে পারি।

মানিক বলে, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে আমার। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করে যেন তাদের পাশে দাঁড়াতে পারি সেই কামনা করি।

ছেলের এমন ফলাফলে খুশিতে প্রায় কেঁদেই ফেলেন মানিকের বাবা মিজানুর রহমান। তিনি জুমবাংলাকে বলেন, আমার দুই ছেলে । মানিক বড়। ছোট ছেলে মাহীম ২য় শ্রেণিতে পড়ে। বড় ছেলে মানিক প্রতিবন্ধী, এটা আমরা মনে করি না। জন্ম থেকেই তার দুটো হাত না থাকলেও ছোট থেকে মানিকের মা ও আমি তাকে পা দিয়ে লেখার অভ্যাস করিয়েছি। এজন্য আমার স্ত্রী মরিয়ম বেগমের অবদানটাই অনেক বেশি। সমাজে অনেক সুস্থ ও স্বাভাবিক ছেলে-মেয়েদের চেয়েও মানিক এবারের জেএসসি পরীক্ষায় ভালো রেজান্ট করেছে। ওর জন্য আমরা গর্ব বোধ করি। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এবং আল্লাহ যেন ওর স্বপ্নগুলো পূরণে সহায়তা করেন।

ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার জুমবাংলাকে বলেন, শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও মানিক অসাধারণ শিক্ষার্থী। সে আমাদের বিদ্যালয়ের সম্পদ। সে ডান পায়ে বুড়ো আঙ্গুলের ফাঁকে কলম ধরে লিখে আর বাম পা দিয়ে প্রশ্ন ও খাতার পাতা উল্টাতে পারে। এভাবে পরীক্ষা দিয়ে সে জিপিএ-৫ অর্জন করেছে।

মানিকের প্রতিভার প্রশংসা করে তিনি বলেন, আসলে ওর প্রতিভা আল্লাহ প্রদত্ত। সে পড়ালেখার পাশাপাশি আবৃত্তি ও গানেও সমান পারদর্শী। আমি দেয়া করি আল্লাহ যেন ওর সকল বাসনা পূর্ণ করেন।

ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৩৯ জন পরীক্ষার্থী এবারের জেএসসি পরীক্ষায় অংশ নেয়। শতভাগ উত্তীর্ণ এই শিক্ষার্থীদের মধ্যে মানিক রহমানসহ ৩২ জন জিপিএ-৫ অর্জন করেছে বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa