
বিইউপি’র একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় আজ (২৯ নভেম্বর) এই পিএইচডি ডিগ্রীর অনুমোদন দেয়া হয়।
সেনাবাহিনী প্রধানের পিএইচডি’র তত্ত্বাবধায়ক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ভাইস চ্যান্সলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ।
এছাড়া, এক্সটার্নাল এক্সামিনার ছিলেন প্রফেসর ড. মিতা ব্যানার্জি। তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর। অপর প্যানেল সদস্য ছিলেন বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এ কাশেম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: মুজাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সর্ম্পক বিভাগের প্রফেসর ড. রাশেদ-উজ-জামান।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান বিইউপির ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পিএইচডির শিক্ষার্থী ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



