
শনিবার (১০ জুলাই) বেলা ১২ টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের খিচার আমিরাবাদ উচ্চবিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সাংবাদিকদের বলেন, নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি খিচা আমিরাবাদ উচ্চবিদ্যালয় এলাকায় আসতেই নেত্রকোনাগামী একটি পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়। এ ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার ফাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ নেবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



