Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পিরোজপুরে বীর নিবাস নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে
জাতীয় বিভাগীয় সংবাদ

পিরোজপুরে বীর নিবাস নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 12, 2022Updated:February 12, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: মুজিবর্ষে পিরোজপুরে ৫৬ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

পিরোজপুরে বীর নিবাস নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে

Advertisement
জেলার ৭ উপজেলর ৪টি পৌরসভা ও ৫৩টি ইউনিয়নের ৪০১ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য বীর নিবাস নির্মাণের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত করে ভবন নির্মাণ করছে। ১ম পর্যায়ের ৮৪টি বীর নিবাস নির্মাণ কাজ চলতি অর্থ বছরের জুনে শেষ হচ্ছে। ১১ কোটি ২৮ লক্ষ ৬৩ হাজার টাকা ব্যয়ে এসব বীর নিবাসের মধ্যে সদর, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও ইন্দুরকানী উপজেলায় ১২টি করে ভবন নির্মাণের ৮০ ভাগ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। ১ম পর্যায়ের সুপারিশকৃত বীর নিবাসের ৯৪টির কাজের দরপত্র আগামী মাসে আহ্বান করা হবে। প্রতিটি নিবাসের জন্য ১৪ লক্ষ ১০ হাজার টাকা ব্যয় বরাদ্দের এসব বীর নিবাসের মধ্যে সদরে ১৩টি ।নাজিরপুরে ১৭টি, নেছারাবাদে ১৪টি, কাউখালীতে ৬টি, ভান্ডারিয়ায় ১৭টি ও মঠবাড়িয়ায় ২৭টি রয়েছে। এ ৯৪টি বীর নিবাস নির্মাণে বরাদ্দ রয়েছে ১২ কোটি ৭০ লক্ষ টাকা। এছাড়া সদরে ৪৮টি, নাজিরপুরে ৫৬টি, নেছারাবাদে ৪৯টি, কাউখালীতে ২৯টি, ভান্ডারিয়ায় ৫৬টি, মঠবাড়িয়ায় ৫২টি এবং ইন্দুরকানীতে ২৭টি ভবন নির্মাণের জন্য বীর মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করে উপজেলা নির্বাহী অফিসাররা গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করেছে। এ তালিকাটি বীর নিবাস প্রকল্পের প্রকল্প পরিচালক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এর কার্যালয় থেকে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। প্রতিটি বীর নিবাসের আয়তন হবে ১৭৬৩ বর্গফুট। ২টি বেড রুম, ১টি ডাইনিং রুম, ১টি কিচেন রুম ও ২টি বাথরুম থাকছে প্রতিটি ভবনে। প্রতিটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার ও সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাসহ ৭ সদস্যের একটি কমিটি এ ভবন নির্মাণের যাবতীয় কর্মকান্ডের সাথে জড়িত থাকবেন। সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ বলেন মুজিববর্ষে দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক মানের এ বীর নিবাস উপহার দিচ্ছেন। জাতীর শ্রেষ্ঠ সন্তানদের জন্য নির্মাণাধীন এসব ভবনে নি¤œমানের কোন নির্মাণ সামগ্রী ঠিকাদারকে ব্যবহার করতে দেয়া হবে না বলেও তিনি জানান। এদিকে পিরোজপুর সদর উপজেলার ছোট খলিশাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান জানান, আমার পরিবার জ¦রাজীর্ণ ঘরের পরিবর্তে নতুন ভবনে বসবাসের সুযোগ পাচ্ছে, এ এক পরম পাওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa