Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পিরোজপুরে ১ বছরে ৭৬০ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
জাতীয় বিভাগীয় সংবাদ

পিরোজপুরে ১ বছরে ৭৬০ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 11, 2021Updated:January 11, 20212 Mins Read
পিরোজপুরে ১ বছরে ৭৬০ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
প্রতীকী ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: পিরোজপুর জেলায় গত ২০২০ সালে শৃঙ্খলা রক্ষা করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ৭৬০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে গঠিত এসব আদালত এ সময় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের অপরাধের ধরন অনুযায়ী অর্থদ- ও কারাদ-ের আদেশ দিয়েছে।

২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলার নদ-নদী, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে পরিচালিত আদালত ৩৪ লাখ ৬০ হাজার ৩৩৫ টাকা অর্থদ- আদায় করে এবং ৫৩ জনকে সর্বনি¤œ ৩দিন থেকে সর্বোচ্চ ২ বছর কারাদ- প্রদান করে। এপ্রিল মাসে সর্বাধিক ১৯২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এছাড়া জানুয়ারি মাসে ৩৬টি, ফেব্রুয়ারি মাসে- ৩৬টি, মার্চ মাসে ৬৯টি, মে মাসে ৬৩টি এবং জুন মাসে ৫৮টি, জুলাই মাসে-৩৮টি, আগস্ট মাসে-৩৬টি, সেপ্টেম্বর মাসে-৪৩টি, অক্টোবর মাসে-৬২টি, নভেম্বর মাসে-৭৩টি, ডিসেম্বর মাসে ৫৪টি নিয়ে মোট ৭৬০টি আদালত পরিচালনা করা হয় বলে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের বিচার শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুস কুমার চৌধুরী জানান।

ভ্রাম্যমান আদালতে ২০২০ সালে ২৫২০টি মামলা দায়ের করে ২৮০৭ জনকে আসামী করা হয়, এদের মধ্যে ৫৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয় বলে জেলা প্রশাসকের কার্যালয়ের বিচার শাখার একটি সূত্র জানায়। ৭৬০টি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যেসব আ্ইন অমান্যকারীদের কারাদ- ও অর্থদ- প্রদান করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে নিষিদ্ধ জাল ব্যবহার করা, জাটকা ও ডিম ভরা ইলিশ শিকার, ইভটিজিং, খাদ্যে ভেজাল, প্রকাশ্যে ধূমপান, মাদক সেবন ও বিক্রয়, পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, বাল্যবিবাহ, ভোক্তা অধিকার আইন, পরিবেশ আইন এবং বিএসটিআই আইন অমান্য করা।

পিরোজপুরের জেলা ম্যাজিস্ট্রেট আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ফলে তাৎক্ষণিক কারাদ- অথবা অর্থদ-ের আদেশ দেয়ায় মোবাইল কোর্টের আওতাভুক্ত বিভিন্ন ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে আসছে। তিনি বলেন, এই আদালত পরিচালনা অব্যহত থাকবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa