Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পীরগঞ্জে শীতবস্ত্র বিতরণ করলো আস-সুন্নাহ ফাউন্ডেশন
বিভাগীয় সংবাদ

পীরগঞ্জে শীতবস্ত্র বিতরণ করলো আস-সুন্নাহ ফাউন্ডেশন

By Saumya SarakarDecember 18, 20242 Mins Read

পীরগঞ্জে শীতবস্ত্র বিতরণ করলো আস-সুন্নাহ ফাউন্ডেশন

Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় প্রতিবছরই প্রচণ্ড শীতের প্রকোপ দেখা যায়। এই অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আস-সুন্নাহ ফাউন্ডেশন সারাদেশে ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভামদা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ১২০ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভামদা আলিম মাদ্রাসার আরবি বিভাগের সিনিয়র প্রভাষক মাওলানা আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ মডেল মসজিদের মুয়াজ্জিন ও শিবগঞ্জ বাজার জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আশরাফ আলী এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি রেজাকুল ইসলাম রিপন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভামদা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মানিকূল ইসলাম, আস সুন্নাহ ফাউন্ডেশনের স্থানীয় স্বেচ্ছাসেবকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র হিসেবে প্রত্যেককে উন্নত মানের একটি কম্বল, একটি শাল চাদর ও একটি শীতের টুপি প্রদান করা হয়।

বক্তারা বলেন, উত্তরাঞ্চলের তীব্র শীতের কারণে প্রতিবছর দরিদ্র ও অসহায় মানুষ নানা সমস্যার সম্মুখীন হন। শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ তাদের কষ্ট কিছুটা লাঘব করতে পারে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করে তারা বলেন, এ ধরনের কার্যক্রম দেশের অসহায় মানুষদের কিছুটা হলেও কষ্ট লাঘব করবে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে শীতবস্ত্র বিতরণ ছাড়াও তারা বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও দেশের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে স্থানীয়দেরও সহযোগিতার আহ্বান জানান বক্তারা।

শীতের সকালে অলসতা দূর করার উপায়

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

June 25, 2026
নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

June 24, 2026
যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

June 24, 2026

Latest News

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Loha

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

মরদেহ

ঘরে চিরকুট রেখে মসজিদে পাওয়া গেলো ইমামের ঝুলন্ত মরদেহ

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa