
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, দুপুর সোয়া ১ টার দিকে ওই এলাকার চৌধুরীর পুকুরপাড়ে চারজন শিশু খেলা করছিল। এক পর্যায়ে ফয়সাল, সুমাইয়া ও তোয়া পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
এ সময় তাদের সঙ্গে থাকা অপর শিশু মাইশা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। এদের মধ্যে ফয়সাল ও তার বোন সুমাইয়া ঘটনাস্থলে মারা যান বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, তাদের বাবা রাজমিস্ত্রির কাজ করেন ও মা একটি পোশাক কারখানায় চাকরি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



