প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক: নওগাঁ সদর উপজেলার চকচাঁপাই এলাকার একটি পুকুর থেকে হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চকচাঁপাই এলাকার মেসার্স সীমানা ব্রিকস নামের একটি ইটভাটার পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার (১২ জুলাই) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত ব্যক্তির উপজেলার শৈলগাছী ইউনিয়নের চকচাঁপাই গ্রামের মৃত মজি মণ্ডলের ছেলে কুদ্দুস হোসেন (৫২)। তিনি স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার (১২ জুলাই) বিকেলে শৈলগাছী বাজারে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধান পাননি। পরে আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে সীমানা ব্রিকস ইটভাটায় কাজ করতে আসা শ্রমিকরা ইটভাটার পাশের পুকুরে লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নিহত ওই ব্যক্তির লাশটি হাত মোড়া (শরীরে পেছনে বাঁধা) অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া তার ডান পাশের চোখে পাশে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা তাকে মারধর করে হাত বেঁধে তার লাশটি পুকুরে ফেলে দেয়। লাশটি উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারীদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.