Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘পুতিনের ওপর নিষেধাজ্ঞা মানেই সম্পর্কচ্ছেদ’
আন্তর্জাতিক

‘পুতিনের ওপর নিষেধাজ্ঞা মানেই সম্পর্কচ্ছেদ’

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 14, 2022Updated:জানুয়ারি 14, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে আলোচনা অচল অবস্থায় পড়েছে এবং নতুন করে এ নিয়ে আলোচনা করার কোনো কারণ নেই। খবর পার্সটুডে’র।

‘পুতিনের ওপর নিষেধাজ্ঞা মানেই সম্পর্কচ্ছেদ’
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
Advertisement

রিয়াবকভের বরাত দিয়ে গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে। রিয়াবকভ বলেন, রাশিয়ার নিরাপত্তার নিশ্চয়তা এবং পূর্ব দিকে ন্যাটো জোটের বিস্তৃতি না ঘটানোর দাবি নিয়ে চলতি সপ্তাহ জুড়ে যে আলোচনা হয়েছে তাতে আমেরিকা ও ন্যাটো জোট ভিন্ন মনোভাব দেখিয়েছে এবং একই ইস্যু নিয়ে আবারো আলোচনায় বসার কোনো কারণ তিনি দেখছেন না।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেন, আমেরিকা এবং ন্যাটো জোট রাশিয়ার দাবি পূরণ করতে প্রস্তুত নয়, তারা তারা শুধু এমন কিছু ইস্যু নিয়ে আলোচনা করতে চায় মস্কোর কাছে যা গুরুত্বহীন। এ অবস্থায় ইউক্রেন ইস্যুতে পরিস্থিতি যদি আরো খারাপ হয় তাহলে রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা প্রেসিডেন্ট পুতিনের সামনে ভিন্ন অপশন দিয়েছেন তবে কূটনীতিকে অবশ্যই সুযোগ দেয়া হবে। ভেনিজুয়েলা এবং কিউবায় রাশিয়ার সেনা মোতায়েন করার সম্ভাবনাও উড়িয়ে দেননি সের্গেই রিয়াবকভ।

গত সোমবার রিয়াবকভ এবং মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান জেনেভায় বৈঠক করেন। এছাড়া ন্যাটো জোটের কর্মকর্তাদের সঙ্গে রুশ কর্মকর্তাদের ব্রাসেলস ও ভিয়েনায় বৈঠক হয়েছে।

শেরম্যানের সঙ্গে বৈঠকের পর রিয়াবকভ জানিয়েছিলেন, যে বিষয়ের সমাধান দরকার তা নিয়ে আমেরিকা এবং রাশিয়া বিপরীত মেরুতে অবস্থান করছে। অন্যদিকে শেরম্যান বলেছিলেন, রাশিয়ার প্রস্তাব আমেরিকার কাছে আলোচনার যোগ্যই না।

এদিকে, মার্কিন ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সিনেটররা রাশিয়ার বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা বিল উত্থাপন করেছেন তার নিন্দা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, আমেরিকা যদি প্রেসিডেন্ট পুতিন ও রাশিয়ার অন্যান্য নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে ধরে নেয়া হবে যে, ওয়াশিংটন মস্কোর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের নিষেধাজ্ঞার জবাবে রাশিয়ায় কি ব্যবস্থা নেবে তা নিয়ে মস্কো এখনো কোনো পরিকল্পনা করে নি বলে জানান পেসকভ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
Latest News
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa