Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পুতিনের ‘লাভ চাইল্ড’ লুইজা ফলো করেন নাভালনিকে
আন্তর্জাতিক

পুতিনের ‘লাভ চাইল্ড’ লুইজা ফলো করেন নাভালনিকে

By Shamim Rezaজানুয়ারি 26, 20213 Mins Read

পুতিনের ‘লাভ চাইল্ড’ লুইজা ফলো করেন নাভালনিকে

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লাভচাইল্ড বলে পরিচিত এলিজাভেতা। তার বয়স এখন ১৭ বছর। তিনি লুইজা নামেই বেশি পরিচিত। তার মা সভেতলানা ক্রিভোনোগিখ একসময় প্রেসিডেন্ট পুতিনের পরিচ্ছন্নকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন। অলৌকিক এক জাদুবলে সেই পরিচ্ছিন্নকর্মী এখন মিলিয়নিয়ার। তার গর্ভে পুতিনের ‘লাভ চাইল্ড’ হিসেবে লুইজার জন্ম। পুতিনের মেয়ে বলে পরিচিতি পাওয়া লুইজা কিন্তু ইনস্টাগ্রামে ফলো বা অনুসরণ করেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি’কে। সেখানে তার পিতা পুতিনকে নিয়ে নানা ট্রলের শিকার হতে হয় লুইজাকে।

এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, ইনস্টাগ্রামে লুইজার অনুসারীর সংখ্যা কমপক্ষে ৯১ হাজার। গত সপ্তাহে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে তাকে দেখা যাচ্ছে কারাবন্দি নেতা নালালনির সঙ্গে লুইজা। ওই ভিডিওতে ইন্সটাগ্রামে প্রকাশ করে দেয়া হয়েছে ক্রেমলিনে দুর্নীতির তথ্য। অ্যালেক্সি নাভালনি যে ভিডিও পোস্ট করেছেন তার একটি ক্লিপে দেখা যায়, বৃটিশ শিক্ষায় শিক্ষিত একজন পুরুষ বন্ধুর সঙ্গে নাচছেন লুইজা। এ বিষয়ে লুইজা বলেছেন, এই ক্লিপটি খুবই অল্প সময়ের। তাকে এ জন্য মাত্র এক মিনিট সময় দেয়া হয়েছিল। কারণ, আরো একটি ভিডিও তার হাতে ছিল পোস্ট করার জন্য।

উল্লেখ্য, রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি সম্প্রতি জার্মানি থেকে দেশে ফেরেন। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করান পুতিন। ওদিকে তারই রক্ত শরীরে ধারণ করলেও লুইজা অনুসরণ করছেন সেই নাভালনিকেই। এই গ্রেপ্তার নিয়ে সোমবার ২৭ টি দেশের সংগঠন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। গত বছর নাভালনিকে হত্যা করতে তার ওপর বিষ প্রয়োগ করা হয়। এতে তিনি কোমায় চলে গেলে তাকে জার্মানিতে পাঠানো হয়। সেখান থেকে সুস্থ হয়ে রোববার দেশে ফেরেন নাভালনি। এ সময় বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করা হয়। নাভালনি বলেছেন, তিনি ৬৮ বছর বয়সী প্রেসিডেন্ট পুতনকে ক্ষমতা থেকে উৎখাত করতে চান। পাশাপাশি কয়েক বছর ধরে তার দুর্নীতির তথ্য প্রকাশ করে দিতে চাইছেন। প্রায় দুই দশক আগে রাশিয়ার ক্ষমতায় আসেন পুতিন। তখন থেকেই তিনি ৪৪ বছর বয়সী নাভালনির সঙ্গে বিরোধে জড়িত। এ ছাড়া নিজের ক্ষমতাকে পোক্ত করতে সম্প্রতি এ সংক্রান্ত একই আইন পাস করেছেন পুতিন। এমন অবস্থায় নাভালনিকে অনুসরণ করা এবং পুতিনের মেয়ে হওয়ার কারণে নানা রকম প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সেইন্ট পিটার্সবুর্গ শিক্ষায় শিক্ষিত লুইজাকে। অনেকেই প্রশ্ন করছেন আপনার পিতার জন্য কি আপনি লজ্জিত নন? আরেকজন প্রশ্ন করেছেন, আপনি যখন স্কুলে থাকেন তখন কেউ যদি আপনার কাছে জানতে চান, আপনার পিতা কে? তখন আপনি কি বলেন?

লুইজা বসবাস করেন ১০০ কোটি পাউন্ড মূলের কৃষ্ণ সাগরের পাড়ের বাড়িটিতে। নাভালনি দাবি করেছেন ক্রেমলিন থেকে এখানে এসে মাঝেমধ্যে অবস্থান করেন পুতিন। এই বাড়িটির মধ্যে আছে একটি পোল-ড্যান্সিং হল, একটি ক্যাসিনো এবং বিভিন্ন কাজে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ সব জায়গা। আরেকজন ইন্সটাগ্রাম লেখক লিভেছেন, নিজের স্বস্তিকর জীবন নিশ্চিত করতে আপনাকে জন্ম দিয়েছেন আপনার মা। তিনি যা চেয়েছেন তা তিনি পেয়েছেন। গত সপ্তাহান্তের ছুটির দিনে পুতিনের বিরুদ্ধে বিক্ষোভে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর কোনো জবাব দেননি তিনি। এ ছাড়া জিমন্যাস্ট এলিনা কাবায়েভা (৩৭)কে তিনি ‘আন্টি’ হিসেবে মানেন কিনা এমন এক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুন 19, 2026
জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

জুন 19, 2026
Latest News
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

হচ্ছে না

হচ্ছে না পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

অবরোধ

ইরানের নৌপথ থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa