আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন না বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি দাবি করেছেন, পুতিন ইউক্রেনে কৌশলগত পরাজয়ের সম্মুখীন হবেন। খবর পার্সটুডে’র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুশ সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়া ইউক্রেনের শহরগুলো থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে সুযোগ দেয়ার জন্য মস্কোর প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে তার লক্ষ্যে পৌঁছাতে পারেননি এবং তাকে পরাজয় বরণ করতে হবে।
মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীরা এমন সময় এসব কথা বললেন যখন রাশিয়ার বিমান হামলায় ইউক্রেন বিমান বাহিনীর বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, গত কয়েকদিনের বিমান হামলায় ইউক্রেনের শতকরা ৯০ ভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এসব ঘাটিতে ইউক্রেনের যুদ্ধবিমান ও আকাশ যুদ্ধের অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



