আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাইলে মাত্র ১৫ মিনিটে লন্ডন উড়িয়ে দিতে পারেন। যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ অধ্যাপক অ্যান্ড্রু ফুটার এ আশঙ্কা প্রকাশ করেছেন।

Advertisement

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর চতুর্থ দিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি রুশ পারমাণবিক অস্ত্র বিশেষ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দেন পুতিন। রুশ প্রেসিডেন্টের এই সতর্কতা অমূলক নয় বলেই মনে করেন অধ্যাপক অ্যান্ড্রু ফুটার।

তিনি বলেন, আদতে আমরা কেউ নিরাপদ নই। এক ঘণ্টারও কম সময়ে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে গোটা লন্ডনকে ধ্বংস করে দিতে পারেন ভ্লাদিমির পুতিন।

অ্যান্ড্রু ফুটার বলেন, রুশ পারমাণবিক ক্ষেপণাস্ত্র চিহ্নিত করার মতো ক্ষমতা ব্রিটেনের নেই। আমরা এয়ারক্রাফ্ট বম্বারকে প্রতিহত করতে পারি। কিন্তু রাশিয়ার বেশিরভাগ পারমাণবিক অস্ত্রই ক্ষেপণাস্ত্র। খুব বেশি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে এটা আমরা দেখতে পারব। কারণ উত্তর ইয়র্কশায়ারের ওপর আমাদের স্যাটেলাইট রয়েছে।

এই বিশেষজ্ঞ সতর্ক করে বলেন, রুশ পারমাণবিক অস্ত্রে ধ্বংস হতে পারে লন্ডনের একটা বড় অংশ। মৃত্যু হতে পারে হাজার হাজার মানুষের। তিনি বলেন, রাশিয়া থেকে পারমাণবিক অস্ত্র লন্ডনে এসে পৌঁছাতে মাত্র ১৫ মিনিট সময় লাগবে। এই সময়ের মধ্যে গোটা শহর খালি করা কার্যত অসম্ভব।

তিনি আরো বলেন, তেমন কিছু ঘটলে সরকারি কর্মকর্তাদের জন্য বাঙ্কার রয়েছে। তারা সেখানে আত্মগোপন করে প্রাণরক্ষা করতে পারবেন। কিন্তু অকালে মৃত্যু হবে সাধারণ মানুষের।

রাশিয়ার হানাদারদের আমাদের অবশ্যই থামাতে হবে : বাইডেনকে জেলেনস্কি

তবে পারমাণবিক হামলা নিয়ে রুশ প্রেসিডেন্টের হুমকির বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, তার পারমাণবিক বাহিনী উচ্চ সতর্কতার মধ্যে রয়েছে। এর মাধ্যমে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, তার একটি প্রতিরোধ ব্যবস্থা রয়েছে এবং একইসঙ্গে এটি ইউক্রেনে সংগঠিত বাজে পরিস্থিত থেকে বিভ্রান্ত করার চেষ্টাও বটে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ব্রিটেনও একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং পুতিন জেনে রাখবেন যে, পারমানবিক অস্ত্র সম্পর্কিত কিছু ঘটলে পশ্চিমাদের দিক থেকেও সমপরিমাণ কিংবা কঠোর জবাব মিলবে।

এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে এতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

আজ রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা বৈঠক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.