আন্তর্জাতিক ডেস্ক :চার দশক ধরে এই ব্যক্তি গোসল করছেন না। করে গুণলে ৪৫ বছর দাঁড়ায়। অন্ধ বিশ্বাসের জেরে তিনি এই পাগুলে কাণ্ড ঘটিয়েছেন।

kailas

Advertisement
ভারতের বারাণসীতে কৈলাস সিংহের বাড়ি। ১৯৭৪ সাল থেকে তার গোসল না করার শুরু। তার মতে, একমাত্র পুত্রসন্তানই তাকে পারবে গোসল করাতে।

গোসল না করার বছরই বিয়ে করেছিলেন কৈলাস। তার দাবি, গোসল না করলে তিনি পুত্রসন্তান লাভ করবেন বলে এক সাধু তাকে জানিয়েছিল। এরপর থেকেই সাধুর আদেশ পালন করছেন তিনি।

আর সাধুর আদেশে তিনি গোসল বন্ধ করে দিলেন। কিন্তু সাধুর ভবিষ্যদ্বাণী ফলেনি। কৈলাসের সাত সন্তানই মেয়ে। গোসল না করেও এখন পর্যন্ত পুত্রসন্তান পাননি তিনি।

তবে কৈলাসের এই কাণ্ডে তার স্ত্রী কলাবতী দেবী বিদ্রোহ ঘোষণা করেন। একসঙ্গে না থাকার হুমকিও দেন। তবে কাজের কাজ কিছুই হয়নি।

কৈলাস বলেছেন, একমাত্র পুত্রসন্তানই তাকে গোসল করাতে পারবে। এ জন্মে না হলেও পরজন্মে পুত্রসন্তানের পিতা হয়ে তিনি গোসল করবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google