আন্তর্জাতিক ডেস্ক : বৃষ্টির সময় বৃষ্টি হবে। ঝরো ঝরো ধারায় টানা বৃষ্টি। মাঠ-ঘাট উপচে পড়বে। মাছের ভূখণ্ড ভেঙে পড়বে, কৃষিজমি রোয়া ভূমি পানিতে সয়লাব হবে- এই হলো আবহমান ভারত-বাংলাদেশে বৃষ্টির সাধারণ রূপ।

Advertisement
কিন্তু এই আষাঢ়েও অনাবৃষ্টি ভারতের বেশ কয়েকটি অঞ্চলে। সেখানে প্রকৃতির নিজের খেয়ালেই জঙ্গল সৃষ্টি করতে চায় দেশটির বনবিভাগ। এ উদ্দেশ্যে পাহাড় কোলের রুখা ভূমিতে ছড়ানো হচ্ছে ‘সিড বল’। স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি এই ‘সিড বল’ খেলার ছলেই পতিত জমিতে ছড়িয়ে দেবে শিক্ষার্থীরা।

চলতি বর্ষা মৌসুমে বন বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচিতে রাজস্থান, ছত্তিশগড়, কেরালার মতো এই অভিনব উদ্যোগ নিয়েছে পুরুলিয়া বনবিভাগের অধীনস্থ কোটশিলা বনাঞ্চল। এরইমধ্যে কোটশিলা বনাঞ্চল তাদের দুটি স্বনির্ভর গোষ্ঠী দিয়ে প্রায় ৪০ হাজার ‘সিড বল’ তৈরি করেছে। পশ্চিমাঞ্চলে এটি প্রথম। তাছাড়া বৃক্ষরোপণ করে সবুজায়নের এই পদক্ষেপে জঙ্গলমহলের নারীদের রোজগারের পথ দেখাচ্ছে বন বিভাগ।

কোটশিলা বন কর্মকর্তা সোমা সরকার দাস বলেন, ‘জঙ্গলমহলের এই জেলা খরা কবলিত। আষাঢ়েও বৃষ্টির দেখা নেই। ফলে পদ্ধতি মেনে সামাজিক বনসৃজনের কাজ কবে থেকে শুরু করতে পারব কে জানে! তাই প্রকৃতির নিজের ইচ্ছেমতো জঙ্গল সৃষ্টিতে আমরা ‘সিড বল’ বানাচ্ছি। রুখা ভূমিতে এই বল ছড়িয়ে দিলেই সেখানে আর্দ্রতায় থাকা বীজ মাটির সঙ্গে মিশে গাছের জন্ম দেবে। এভাবেই গড়ে উঠবে জঙ্গল।’

কিন্তু, এই ‘সিড বল’ ঠিক কি? সাধারণ মাটির সঙ্গে চারকোলের গুঁড়ো মিশিয়ে ছোট-ছোট মাটির দলায় তিনটি বীজ রেখে তৈরি করা হবে এই বল। এই বলই পতিত জমিতে ছড়িয়ে দেওয়া হবে। তারপর সেই মাটির দলা জমিতে মিশে এক একটি গাছ নিয়ে তৈরি হবে জঙ্গল। বৃক্ষজগতের এই বিষয়কে বি়জ্ঞানের ভাষায় বলে ‘অ্যাসোসিয়েটেড সাকশেসন’। তবে এই প্রক্রিয়ার সঙ্গে বর্ষার মৌসুমে সামাজিক বন সৃষ্টির কোনও মিল নেই।

পুরুলিয়া বিভাগের ডিএফও রামপ্রসাদ বদানা বলেন, ‘সামাজিক বন সৃষ্টির ক্ষেত্রে মাটি কেটে গর্ত খুঁড়তে হয়। তারপর একটি দূরত্ব বজায় রেখে গাছ লাগানো হয়। কিন্তু এই বিষয়টি একেবারেই আলাদা।

কোটশিলা বন বিভাগ পাইলট প্রজেক্ট হিসেবে এই কাজ করছে। তবে এখানকার তৈরি ‘সিড বল’ অযোধ্যা বনাঞ্চলেও ছড়ানো হবে।’ এক-একটি ‘সিড ব্যাগ’-এ ৫০০টি করে ‘সিড বল’ তৈরি করে রাখছে পার্বতী ও বিপত্তারিনী মহিলা সমিতি নামে স্বনির্ভর দল। ব্যাগ প্রতি আয়ও ৫০০ টাকা। সোনাঝুরি, নিম, তেঁতুল, বেল, খেজুর, করম, জাম বীজ রাখা হচ্ছে এই ‘সিড বল’-এ।

সূত্র : সংবাদ প্রতিদিন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google