নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: দস্যুতার মামলায় গ্রেপ্তার আমান আলী (৪০) নামের এক আসামি দুই পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকায় ঘটনাটি ঘটে।

Kaliganj

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান।

পলাতক আমান আলী উত্তরগাঁও এলাকার মানিকের ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন- কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাখাওয়াত হোসেন।

ওসি ফায়েজুর রহমান জানান, আজ দুপুরে আমানকে গ্রেপ্তার করতে থানার দুই পুলিশ সদস্য তার বাড়িতে যান। এ সময় আসামির বাড়ির লোকজন দুই পুলিশ সদস্যকে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে ঘিরে ফেলেন। পরে তাদের সঙ্গে পুলিশ সদস্যদের ধস্তাধস্তি হয়। এসময় দুই পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যান আসামি। পালাতক আমানের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৮টি মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সৈয়দ শহিদুল ইসলাম বলেন, দুপুর ১২টার পর থানার দুই পুলিশ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসা নিয়ে তারা চলে যান। তাদের হাতে আঘাতের চিহ্ন ছিল।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা চাইবে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google