Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজীপুর মহানগরের মোগরখাল এলাকায় ঢাকা বাইপাস সড়কে ট্রাকচাপায় সাইফুর রহমান (৫০) নামে শিল্প পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এ সময় তার সহকর্মী কনস্টেবল মো. তুহিন (৪০) আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় ঢাকা বাইবাস সড়কের মোগরখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক ও হেল্পারকে ট্রাকসহ আটক করেছে পুলিশ।

নিহত এসআই সাইফুর রহমান গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা বেক্সিমকো পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন। আহত হয়েছেন তার সহকর্মী কনস্টেবল মো. তুহিন (৪০)।

সাইফুর রহমান ঠাকুরগাঁও সদরের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। আর তুহিনের বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাসন থানার এসআই সফিউল আলম জানান, শনিবার বিকেলে সাইফুর রহমান এবং কনস্টেবল তুহিন অফিসের কাজে একটি মোটরসাইকেলযোগে চন্দ্রা এলাকার বেক্সিমকো পুলিশ ক্যাম্প থেকে শিল্পপুলিশ লাইনের উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যায় ঢাকা বাইবাস সড়কে মোগরখাল এলাকায় পৌঁছালে স্থানীয় মীরের বাজারগামী বেপরোয়া গতির একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে দুইজনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।

দুর্ঘটনায় এসআই সাইফুর বুকে এবং কনস্টেবল তুহিন ডান হাতে প্রচণ্ড আঘাত পান। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাইফুরকে মৃত ঘোষণা করেন। কনস্টেবল তুহিন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় ট্রাকসহ চালক ও তার হেল্পারকে আটক করা হয়েছে। চালক মো. আরিফ (২০) ভোলার লালমোহন থানার পন্ডিতবাড়ি এলাকার হারুন সিকদারের ছেলে এবং হেল্পার আমজাদ হোসেন (১৯) নোয়াখালীর সেনবাগ থানার ইয়ারপুর গ্রামের ওসমান গণির ছেলে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গাজীপুর-২ অঞ্চলের কোনাবাড়ী জোনের ইনচার্জ মো. আব্দুল জলিল জানান, ১৯৯২ সালে সাইফুর রহমান পুলিশ বাহিনীতে যোগদান করেন। ৩ মাস আগে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাব-ইন্সপেক্টর হিসেবে গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে যোগদান করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.