Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পুলিশের সোর্স সেজে আ.লীগ নেতার কাণ্ড
খুলনা বিভাগীয় সংবাদ

পুলিশের সোর্স সেজে আ.লীগ নেতার কাণ্ড

By Saiful IslamNovember 8, 20193 Mins Read

narail A'lig

Advertisement
জুমবাংলা ডেস্ক : পুলিশের সোর্স সেজে বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে মা’দকের পোটলা রেখে মোটা অংকের টাকা আদায়ের অভিযোগ উঠেছে এনামুল শেখ নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি। বাড়ি আগদিয়া গ্রামে। বাবার নাম মৃত ফজর শেখ।

এলাকাবাসীরা অভিযোগ করেছেন, এনামুল শেখ কয়েক বছর ধরেই ব্যবসা প্রতিষ্ঠানে, আবার কখনো সাধারণ মানুষের বাড়িতে মা’দকের পোটলা রেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে ধরে নিয়ে গেলে তাকে ছাড়িয়ে আনার নামে মোটা অংকের টাকা আদায় করেন।
শুক্রবার (৮ নভেম্বর) আগদিয়া বাজারে এ ব্যাপারে এক সমাবেশের আয়োজন করে বাজার বণিক সমিতি।

কলোড়া ইউপি চেয়ারম্যান মো.আব্বাস সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা বিবেকানন্দ বিশ্বাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা, বিছালী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. কওাছার আলী, মাওলানা আব্দুল কাদের, আগদিয়া বাজার বণিক সমিতির সভাপতি লিটন মোল্লা, সাধারণ সম্পাদক সোহেল সিকদার প্রমুখ।

বাজারের সাইকেল মিস্ত্রি জাহাঙ্গীর সরদার (২৮) বলেন, গত বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এনামুল শেখ সামনে দাঁড়িয়ে খোশ গল্প করার সময় কখন, কীভাবে তার গ্যারেজের মালামাল রাখার বাক্সের নিচে একটি ছোট কৌটায় গাঁজার পুড়িয়া রেখে দেয় তা টের পাননি। পরের দিন (বৃহস্পতিবার) সকালে বিছালী ফাঁড়ি থেকে একজন পুলিশ এসে আমার কাছে মা’দক রাখার কথা জানতে চায়। আমি জানি না বলায় তিনি বাক্সের নিচে থেকে একটি কৌটা বের করে তার মধ্যে গাঁজা পান এবং আমাকে ফাঁড়িতে নিয়ে যান। পরে সদর থানায় চালান দেন। ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসী থানায় গিয়ে আমাকে ছাড়িয়ে আনেন।

বাজারের আরেক ব্যবসায়ী আমিনুর রহমান অভিযোগ করেন, এনামুলের শাগরেদ শিমুলিয়া গ্রামের টনি মোল্লা কিছুদিন আগে তার দোকানের শো-কেসের নিচে তিন পিস ই’য়াবা রেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে সেখান থেকে ই’য়াবা বের করে ৩০ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়। তিনি বলেন, এলাকার আওয়ামী লীগ নেতা এনামুল এমন অপকর্মগুলো করেন।

এ বিষয়ে কথা বলতে মো. এনামুল শেখ এবং টনি মোল্লাকে এলাকায় পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে কলোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্ত রহমান বলেন, মো. এনামুল শেখ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এমন ন্যাক্কারজনক কাজে জড়িত থাকলে দল থেকে বহিষ্কার করা হবে।

এ বিষয়ে শুক্রবারের সমাবেশে পুলিশ সুপার বলেন, যত বড় নেতাই হোন না কেন, পুলিশের সোর্স সেজে এমন ন্যাক্কারজনক কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কোনো পুলিশ সদস্যও এমন ঘটনায় জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, নড়াইলকে মা’দক, ইভটিজিং, বাল্যবিয়ে ও সন্ত্রাসমুক্ত মডেল জেলা হিসেবে গড়ে তুলতে এমপিসহ জেলা প্রশাসন অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান নড়াইল জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। সূত্র : জাগো নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa