Advertisement
জুমবাংলা ডেস্ক : যশোরের অভয়নগর উপজেলার মাগুরা বাজারে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মণিরামপুর উপজেলার গাবুখালি বাজার থেকে তাদের আটক করা হয়।

এসময় প্রতারণার কাজে ব্যবহৃত তাদের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। রাত ৮টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল।

আটককৃতরা হলো ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আলুকদিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম, খুলনার দৌলতপুর উপজেলার দক্ষিণ পাবলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে শাহাদৎ হোসেন, খালিশপুর উপজেলার গোয়াখালী গ্রামের বাবর আলীর ছেলে মোস্তফা কামাল ও আব্দুর রাজ্জাকের মেয়ে ইতি খাতুন।

অভয়নগর থানার ওসি ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, আজ (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে আটককৃতরা উপজেলার মাগুরা বাজারের আব্দুল মজিদ বিশ্বাসের ধানের মিলে যান। এসময় তারা ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে মিলের কাগজপত্র দেখতে চান। এরপর কাগজপত্র ঠিক নেই এবং নোংরা পরিবেশের কথা উল্লেখ করে এক লাখ টাকা জরিমানার কথা বলে। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়া ওই টিমের একজন মিল মালিককে পাশে নিয়ে জরিমানা ঠেকাতে ১০ হাজার টাকা একটি খামে দেবার পরামর্শ দেন। এতে মিল মালিকের সন্দেহ হওয়ায় তিনি সময় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফোন দিয়ে ভ্রাম্যমাণ আদালত বের হবার বিষয়ে খোঁজ নেন। অফিস থেকে জানানো হয় ভ্রাম্যমাণ আদালত বের হয়নি। এরমধ্যে ফোন করার বিষয়টি টের পেয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়া টিমটি পাশের বাজারে যাচ্ছি বলে স্থান ত্যাগ করে।

এরপর অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরামপুর উপজেলার গাবুখালী বাজার থেকে ওই প্রতারক চক্রকে প্রাইভেটকারসহ আটক করে পার্শ্ববর্তী ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যান। সংবাদ পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের আটক দেখিয়ে অভয়নগর থানায় সোপর্দ করে।

ওসি (তদন্ত) আরো বলেন, আটককৃতদের কাছ থেকে অখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠান, পত্রিকা ও টিভির পরিচয়পত্র, বুম, অকিটকি, সিল-প্যাড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি (তদন্ত)।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.