Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পুলিশের ১৫০৭ সদস্যকে একযোগে বদলি নজীরবিহীন
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

পুলিশের ১৫০৭ সদস্যকে একযোগে বদলি নজীরবিহীন

By Shamim RezaSeptember 26, 20202 Mins Read

পুলিশের ১৫০৭ সদস্যকে একযোগে বদলি নজীরবিহীন

Advertisement

জুমবাংলা ডেস্ক : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যার পর ইমেজ পুনরুদ্ধারের পাশাপাশি শৃঙ্খলা ফেরাতে কক্সবাজার জেলায় কর্মরত পুলিশ সুপার থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত ১৫০৭ সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। একক কোনো জেলার সব সদস্যকে এ ধরনের বদলি দেশের ইতিহাসে নজিরবিহীন। মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের আচরণে পরিবর্তন আনতে এই আদেশ বলে জানিয়েছেন ডিআইজি।

পুলিশ সদর দপ্তর থেকে জারি করা বদলি আদেশগুলো গত দু’দিন ধরে একে একে পৌঁছায় চট্টগ্রাম রেঞ্জ ডি আই জি কার্যালয়ের পাশাপাশি কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে। প্রথমে শুধু পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে বদলি করা হলেও তার পরদিন সাতজন অতিরিক্ত এবং সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়। তৃতীয় দফায় পরিবর্তন করা হয় আট থানার অফিসার ইনচার্জসহ ৬১ ইন্সপেক্টরকে। সবশেষ শুক্রবার ১৩৯ জন এসআই, ৯২ জন এএসআই এবং ১ হাজার ৫৫ কনস্টেবল ও নায়েককে গণহারে বদলির আদেশ দেয়া হয়।

ডি আই জি, চট্টগ্রাম রেঞ্জ আনোয়ার হোসেন বলেন, ‘কক্সবাজারে ইতিপূর্বে যারা কর্মরত ছিলো আমরা বিশ্বাস করি সকলে ভালো কাজ করেছে। পরবর্তীতে আরো ভালো কাজ করবে সে জন্য আমরা পরিবর্তন এনেছি।’

দেশের ইতিহাসে এর আগে একযোগে একক কোনো জেলার পুলিশের সব সদস্যকে বদলির এমন নজির নেই। মূলত গত ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার পর পুরো দেশের পুলিশই ভয়াবহ ইমেজ সংকটের মুখে পড়ে। সংকট কাটাতেই এ বদলি আদেশ বলে মনে করছেন অপরাধ বিজ্ঞানীরা। তবে তারা পুরো পুলিশ প্রশাসনেরই আমূল পরিবর্তনের কথা বলছেন।

অপরাধ বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। তবে অন্যায় যার সাথেই হোক ব্যবস্থা নেওয়ার সময় অবশ্যয় যেনো সমতা থাকে। শুধু এলিট বা ধনীদের সাথে অন্যায় হলে শাস্তি দেওয়া হবে গরীবের বেলাতে হবে না এমন বৈষম্য যেনো না হয়।’

কক্সবাজার থেকে বদলি হওয়া সব পুলিশ সদস্যদের আগামী ২৮ এবং ২৯ সেপ্টেম্বরের মধ্যে নতুন ইউনিটে যোগ দিতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ ডি আই জি চট্টগ্রাম রেঞ্জ ডি আই জি আনোয়ার হোসেন।

৩১ জুলাইয়ের প্রদীপকান্ডের পর টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ দাশ এবং বাহারছড়া ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ১১ জন পুলিশ সদস্য গ্রেফতার হয়ে এখন কারাগারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa