Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ!
অপরাধ-দুর্নীতি বিভাগীয় সংবাদ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ!

By Saiful IslamAugust 23, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানীর রূপনগরে চোরাই মোবাইল উদ্ধারের নামে অভিযানে গিয়ে এক নারীর গরু বিক্রির আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। হাতিয়ে নেওয়া টাকা নিয়ে যেন ভুক্তভোগী মুখ খুলতে না পারেন তাই ইয়াবা কারবারির তকমা দিয়ে কোর্টে চালানের হুমকি দেন। পরে সন্দেহজনক হিসেবে পাঁচ আনি মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করে দেয়।

ঘটনার পরদিন শুক্রবার (২০ আগস্ট) ওই নারী ব্যবসায়ীকে আদালত জামিন দেয়। শনিবার (২১ আগস্ট) ভুক্তভোগী নারী ওই এসআইয়ের বিরুদ্ধে আইজিপি’স কমপ্লেইন মনিটরিং সেল ও ডিএমপি সদর দফতরে অভিযোগ দাখিল করেন।

অভিযোগপত্রে ভুক্তভোগী রাশিদা বেগম উল্লেখ করেন, রূপনগর এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে পরিবারসহ বসবাস করেন। পেশায় তিনি একজন মৌসুমি ব্যবসায়ী হিসেবে পরিচিত। পাশাপাশি সরকার দলীয় রাজনীতিতে সক্রিয়।

তিনি উল্লেখ করেন, গত ১৯ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় পুলিশের সোর্স অপুর সঙ্গে রূপনগর থানার এসআই মো. মাসুদুর রহমান কয়েকজন নিয়ে আমার বাসায় চোরাই ৩০-৩৫টি মোবাইল রয়েছে বলে তল্লাশি চালায়। এসআই ঘরে দাঁড়িয়ে একজনের সঙ্গে এ বিষয়ে মোবাইল ফোনে একাধিকবার কথা বলেন।

ওই এসআই তল্লাশি চালাতে গিয়ে ঘরের সব কিছু তছনছ করেও কিছুই পায়নি। এক পর্যায়ে ঘরে সংরক্ষিত দুই লাখ ৫০ হাজার টাকা এসআই মাসুদুর রহমান পকেটে রেখে দুই নারী ভাড়াটিয়াসহ আমাকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে বলে, যদি আমি বের হয়ে টাকার বিষয়ে কাউকে কিছু বলি তাহলে আমাকে ৫০ পিস ইয়াবাসহ কোর্টে চালান দেবে।

তিনি দাবি করেন, পরে এসআইকে মাদকের মামলা না দেওয়ার অনুরোধ করেন। পরে টাকা ফেরত না দিয়ে সন্দেহজনক হিসেবে পাঁচ আনি মামলায় গ্রেফতার দেখিয়ে পরদিন (২০ আগস্ট) কোর্টে চালান করে দেয়। ওই দিনই কোর্ট থেকে জামিনে বাড়ি চলে আসি।

এ বিষয়ে রাশিদা বেগম বলেন, আমার ঘরে কোরবানির গরু বিক্রির গচ্ছিত টাকা ছিল। আমার নামে কোনো মাদক মামলা নেই। আমি ইয়াবা কখনো চোখেও দেখিনি। আমি ক্যান্সারের রোগী। নিয়মিত ওষুধ খেতে হয়। আমি পা ধরেও হাতিয়ে নেওয়া আড়াই লাখ টাকা ফেরত পাইনি। উল্টো আমাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। থানার গাড়ীতে না নিয়ে প্রাইভেটকারে করে আমাকে পাঁচ আনি মামলায় কোর্টে চালান করে দেয় এসআই মাসুদ।

রাশিদা বেগম বলেন, আমার আড়াই লাখ টাকা ফেরত চাই, হয়রানির প্রতিকার চাই। প্রতিকার পেতে ও এসআই মাসুদুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে শনিবার আইজিপি’স কমপ্লেইন মনিটরিং সেল ও ডিএমপি সদর দফতরে অভিযোগ করেছি।

পরিচয় দিয়ে রূপনগর থানার অভিযুক্ত এসআই মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি একটি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন। পরে আর ফোন রিসিভ করেননি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
Latest News
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.