Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পুলিশ পরিচয়ে ডাকাতি: সোনা, রূপা ও নগদ টাকা লুট
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

পুলিশ পরিচয়ে ডাকাতি: সোনা, রূপা ও নগদ টাকা লুট

By rskaligonjnewsDecember 10, 2019Updated:December 10, 20193 Mins Read

পুলিশ পরিচয়ে ডাকাতি: সোনা, রূপা ও নগদ টাকা লুট

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পুলিশ পরিচয়ে পাঁচ স্বর্ণের দোকানসহ সাত দোকানে ডাকাতির হয়েছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা পুলিশ ফাঁড়ির মাত্র ২শ গজ দূরত্বে বাজার এলাকায় দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে।

এতে স্বর্ণের ওই পাঁচ দোকানির আনুমানিক ৫৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩৪০ ভরি রূপা লুট করে নিয়ে যায় ডাকাত দল। এছাড়াও সাত দোকান ও এক মুরগীর পিকআপ ভ্যান থেকে নগদ দুই লাখ ৪৫ হাজার টাকা লুটে নিয়েছে ডাকাতরা।

Advertisement

স্থানীয়দের অভিযোগ ঘটনার সময় ফাঁড়ির ইনচার্জ রূপন চন্দ্র সরকার ফাঁড়িতে ছিলেন না। তিনি ফাঁড়িতে থাকলে হয়তো ডাকাতির এমন ঘটনা নাও ঘটতে পারতো। ফাঁড়ির ইনচার্জ ফাঁড়িতে না থাকায় ডাকাত দল এমন সুযোগ নিয়েছে বলে ধারণা স্থানীয়দের।

স্বর্ণালঙ্কার ও টাকা লুট করা দোকানগুলো হচ্ছে- উলুখোলা বাজারের সজল মালিকাধীন সোনালী জুয়েলার্স, নারায়ণ চন্দ্র রায় মালিকাধীন রাজীব জুয়েলার্স, চঞ্চল চন্দ্র দাস মালিকাধীন শিল্পী জুয়েলার্স, সুকান্ত চন্দ্র দাস মালিকাধীন সন্দীপ জুয়েলার্স, দীপঙ্কর চন্দ্র দাস মালিকানাধীন রূপশ্রী জুয়েলার্স, ইউসুফের চায়ের দোকান, আক্তারের মুরগীর দোকান এবং এক মুরগীর পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার।

বাজারে দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাগরী ইউপি সদস্য বাবলু গাব্রিয়েল রোজারিও জানান, রাত ১২-৩টার মধ্যে পুলিশের পোশাক পরিহিত ৩০/৪০ জনের এক ডাকাত দল বাজারে প্রবেশ করে। তারা প্রথমে বাজারে নিরাপত্তার দায়িত্বে থাকা সাত নিরাপত্তা প্রহরীকে বাজারের এক দোকানে আটকে রাখে। পরে বাজারের প্রতি প্রবেশ রাস্তায় নিজেদের লোক দিয়ে পাহারা বসায়। এরপর একে একে পাঁচ জুয়েলার্সের দোকান, চা ও মুরগীর দোকানে ডাকাতি করে পালিয়ে যায়।

নারায়ণ চন্দ্র রায় মালিকাধীন রাজীব জুয়েলার্সের কর্মচারী জানান, রাত আনুমানিক ২টার দিকে পুলিশ পরিচয় দিয়ে দোকানের সাটার খুলতে বলে। বাজারের প্রায় ২০০ গজ দূরত্বে স্থানীয় পুলিশ ফাঁড়ি। তাই স্থানীয় পুলিশ ভেবে দোকানের সাটার খুলে দেওয়া হয়। এ সময় সাটার খুলে দেখি ১২/১৩ জন লোক দাঁড়ানো। এদের মধ্যে ৬/৭ জনের গায়ে পুলিশের পোষাক ছিল। তাদের হাতে ওয়ার্লেস ও অস্ত্র ছিল। বাকীদের গায়ে কালো পোষাক ও মুখোশ পড়া ছিল। পরে ডাকাতরা তাকে বেঁধে সাত নিরাপত্তা প্রহরীর সাথে আটকে রাখে। সপ্তাহের প্রতি সোমবার উলুখোলা বাজারে আধা বেলা জুয়েলারীর দোকান খোলা থাকে। তাই তারাও সেদিন দুপুর ২টা পর্যন্ত দোকান খোলা রাখেন।

সন্দীপ জুয়েলার্সের মালিক সুকান্ত জানান, বাজারের এত কাছে পুলিশ ফাঁড়ি। কিন্তু ডাকাতির এমন ঘটনা আমাদের বিস্মিত করেছে। আমরা একেবারে সর্বস্বান্ত হয়ে গেলাম। রাস্তায় বসা ছাড়া আমাদের আর কোন উপায় নাই।

উলুখোলা ফাঁড়ির ইনচার্জ এসআই রূপন চন্দ্র সরকার  জানান, তিনি ওই সময় টহলে নাগরী বাজারে ছিলেন।

এ ব্যাপারে পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ও পংকজ দত্ত, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানা, ইন্সপেক্টর (অপারেশন) মুজাহিদুল ইসলাম।

ডাকাতি ও লুটপাটের বিষয়টি ঘটনাস্থল থেকে সাংবাদিকদের নিশ্চিত করেছেন গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। তিনি সাংবাদিকদের বলেন, এটি সংঘবদ্ধ এবং দক্ষ ডাকাত দলের কাজ। তবে দ্রুতই ঘটনার সাথে জড়িত দলটিকে আটক করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa