
ভুক্তভোগি নূর হোসেন বলেন, শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের অংশীদার ব্যবসায়ী আমি। আজ আমাদের ইজারার কিস্তির তারিখ। এজন্য আমি ও আমার ভাতিজা লিটন রানা কিস্তির ৩৫লক্ষ টাকা নিয়ে জামালাপুরের ব্রহ্মপুত্র সেতুর টোল ঘর থেকে মোটরসাইকেলযোগে শেরপুরের ন্যাশনাল ব্যাংকে আসার জন্য রওনা হই। এসময় শেরপুর শহরের মধ্যশেরী এলাকায় আসলে পাঁচজন আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে এবং পুলিশের পরিচয় দেয়। পরে তারা আমাদের মোটরসাইকেলে আমার ভাতিজা লিটনকে হ্যান্ডকাপ পড়িয়ে ফেলে। আমি বাঁধা দিতে গেলে তারা আমার চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৩৫ লক্ষ টাকার ব্যাগ ছিনতাই করে দু’টি মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে পুলিশ সুপার নাহিদ হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য মাঠে কাজ করেছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



