জুমবাংলা ডেস্ক : পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামানকে বদলি করা হয়েছে। তাকে মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি উইং থেকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ে দেওয়া হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের এআইজি মো. সোহেল রানাকে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি, ইন্সপেকশন-২ পদে বদলি করা হয়েছে।
এর আগে ২৯ আগস্ট ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়।
তারা হলেন- ডিএমপির লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক অপূর্ব হাসানকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দীন মিয়াকে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামানকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. সাজেদুর রহমানকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিককে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও গোয়েন্দা মিরপুর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামকে গোয়েন্দা লালবাগ বিভাগে বদলি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


