Advertisement
জুমবাংলা ডেস্ক : রংপুরের মিঠাপুকুরে পুলিশ পরিচয়ে আসামি ধরতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে দুই প্রতারক। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- একই উপজেলার লতিবপুর ইউনিয়নের বাতাসন দুর্গাপুর মৌসুমীপাড়া গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে কামরুজ্জামান ও জায়গীর বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন সাইফুল ইসলামের ছেলে দুলাল মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম নামে একজন মোটরসাইকেল মেকানিক্স কাফ্রিখাল ইউনিয়নের মহদীপুর গ্রামে বিয়ে করেন। সেখানে বউয়ের সঙ্গে মনোমালিন্য হলে গত ২৭ আগস্ট শ্বশুরবাড়ির লোকজন তাকে বেধড়ক মারপিট করে। এরপর সুযোগ বুঝে আরিফুলের পরিবারের লোকজন তার শ্বশুরবাড়ির একজনকে মারধর করে।

এ ঘটনায় মিঠাপুকুর থানায় মামলা করেন তারা। মামলার পর কাফ্রিখাল ইউনিয়নের কোনাপাড়া গ্রামে দুলাভাইয়ের বাড়িতে পালিয়ে থাকেন আরিফুল ইসলাম। রোববার ভোরে দুলাভাইয়ের বাড়িতে কামরুজ্জামান ও দুলাল পুলিশ পরিচয় দিয়ে তাকে গ্রেফতারের চেষ্টা করেন। এলাকার লোকজন এতে বাধা দেন।

পুলিশের পরিচয়পত্র দেখতে চাইলে দেখাতে পারেনি। তখন এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আরিফুলের বোন বেবি নাজনীন বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান বলেন, আরিফুলের নামে মামলা ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে গ্রেফতারকৃতরা পুলিশ সেজে তার বাড়িতে যায়। সেখানে তারা পুলিশের পরিচয় দেয় এবং চাঁদা দাবি করে। পরে খবর পেয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজন ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.