Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পুলিশ হবে জনগণের শেষ ভরসাস্থল : জিএমপি কমিশনার
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

পুলিশ হবে জনগণের শেষ ভরসাস্থল : জিএমপি কমিশনার

By rskaligonjnewsNovember 26, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো: নাজমুল করিম খান বলেছেন, আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের শেষ ভরসাস্থল। তিনি আরো বলেন,থানায় গিয়ে আইনী সহযোগিতা পেতে কেউ হয়রানির শিকার হলে বা পুলিশ ঘুষ দাবি করলে আমাকে জানাবেন, এক টাকা ঘুষ নিলেও ওই পুলিশের চাকরি থাকবে না।

পুলিশ হবে জনগণের শেষ ভরসাস্থল, জিএমপি কমিশনার

Advertisement

জিএমপি কমিশনার মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যানজট নিরসনের লক্ষে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুলিশ কমিশনার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, মাদকমুক্ত, যানজটমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ ও ছিনতাইকারীমুক্ত একটা সুন্দর নগরী উপহার দিতে সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, এই নগরীতে পুলিশের জনবলে ঘাটতি আছে। অপরাধীকে ধরার ক্ষমতা জনগণেরও রয়েছে। আপনারা অপরাধীদের ধরে পুলিশে দিবেন। পুলিশকে সহযোগিতার জন্য আমরা থানায় থানায় স্বেচ্ছাসেবক নিয়োগ দিব। তাদেরকে ‘স্বেচ্ছাসেবীকার্ড’দেয়া হবে।

জিএমপি সদর মেট্রো থানা আয়োজিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ৫ আগস্টের আগের মানসিকতার পুলিশ আমরা আর চাই না। পুলিশ শুধুই জনগণের হয়ে কাজ করবে এটাই প্রত্যাশা।

জিএমপি সদর মেট্রো থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সিদ্দিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: ইব্রাহিম খান, জিএমপি সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, ছাত্র সমন্বয়ক ইসাহাক পিকু, অ্যাড. সাদেকুজ্জামান প্রমুখ।

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীল নেতৃবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026
Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

July 12, 2026

Latest News

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa