Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রো থানা এলাকায় বিপুল পরিমাণ নকল ও ভেজাল ঘি, গুঁড়া মসলা এবং এসব তৈরির মেশিন জব্দ করেছে পুলিশ।

রাত ১০টার দিকে ভেজাল ঘি উৎপাদনকারী রেজাউল করিমকে (৪২) বিপুল পরিমাণ ঘিসহ হাতেনাতে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে ভেজাল ঘি বাড়িতে রাখার কারণে তার চাচা শশুর ইসমাইলকেও (৫২) আটক করা হয়।

আটক রেজাউল করিম নওগাঁ জেলার পোর্সা থানার রোনাহার গ্রামের মৃত আবদুল্লাহর ছেলে। সে দীর্ঘ ২০-২৫ বছর ধরে হায়দরাবাদের দিলারটেকে শশুর বাড়িতে থেকে ভেজাল ঘিসহ বিভিন্ন গুঁড়া মসলা তৈরি করে টঙ্গী বাজারে পাইকারি বিক্রি করে আসছিল।

রেজাউল চয়েজ ফুড প্রোডাকসের ব্র্যান্ডে তার বাজারজাত করা ঘি এর নাম দিয়েছে চয়েজ প্রিমিয়ার ঘি। যার খুচরা মূল্য ৫০০ গ্রামের প্রতিটিন চারশ’ ৮০ টাকা। বুধবার সকালে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে আদালতের মাধ্যমে দুজনকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google