Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক পূর্ব ইউক্রেনের সেভেরোদোনেটস্কের কেন্দ্রস্থল নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার
আন্তর্জাতিক

পূর্ব ইউক্রেনের সেভেরোদোনেটস্কের কেন্দ্রস্থল নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার

By জুমবাংলা নিউজ ডেস্কজুন 8, 2022Updated:জুন 8, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: কিয়েভ তাদের তুলনামূলক কম সৈন্য নিয়ে দেশটির পূর্বাঞ্চলীয় শিল্প শহরে লড়াই করছে বলে ঘোষণার পর রাশিয়া দাবী করছে যে, তার বাহিনী পূর্ব ইউক্রেনের সেভেরোদোনেটস্কের আবাসিক এলাকাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

Advertisement

লুগানস্ক অঞ্চলের এই শিল্প শহর দখলে সপ্তাহব্যাপী তীব্র লড়াই চলছে। বেসামরিক লোকরা পালিয়ে গেছে এবং প্রায় ৮০০ উদ্বাস্তু একটি একটি রাসায়নিক কারখানায় আশ্রয় নিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ‘সেভেরোদোনেটস্ক শহরের আবাসিক এলাকাগুলো সম্পূর্ণ মুক্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘রাশিয়ান সেনাবাহিনী এখনও শহরের শিল্প অঞ্চল এবং নিকটতম বসতিগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।’

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রভাবে বিশ্বব্যাংক তার বৈশ্বিক প্রবৃদ্ধির অনুমিত হার কমিয়ে ২.৯ শতাংশ করেছে, যা গত জানুয়ারির পূর্বাভাসের চেয়ে ১.২ শতাংশ পয়েন্ট কম।

ব্যাংক বলেছে, দুর্বল প্রবৃদ্ধি ও ক্রমবর্ধমান উচ্চমূল্যের নেতিবাচক প্রভাবে কয়েক ডজন দরিদ্র দেশ ব্যাপক দুর্ভোগে পড়তে পারে। এ সব দেশ এখনো কোভিড-১৯ মহামারি থেকে পুনরুদ্ধারের সংগ্রাম করছে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস সাংবাদিকদের বলেন, ‘নিন্ম ও মধ্যম আয়ের অর্থনীতির জন্য সম্ভাব্য অস্থিতিশীল পরিণতির সাথে স্থবিরতার যথেষ্ট ঝুঁকি রয়েছে।’

তিনি বলেন, ‘অনেক দেশের জন্য মন্দা এড়ানো কঠিন হবে।’

ইউক্রেনের জন্য সহায়তা পরিকল্পনায় মোট ৪০০ কোটি মার্কিন ডলারের অধিক প্যাকেজে  বিশ্বব্যাংক ১.৫ বিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।

যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকটের সতর্কতা ঘোষণার মধ্যে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন থেকে খাদ্য শস্য সরবারাহে ‘নিরাপত্তা করিডোর’ নিয়ে আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছেন।

রাশিয়ান নৌবাহিনীর অবরোধের কারণে বিশ্বের অন্যতম খাদ্য রপ্তানিকারক ইউক্রেনের গম এবং অন্যান্য পণ্য জাহাজীকরণ বন্ধ হয়ে যাওয়ায় খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে প্রায় ২০ থেকে ২৫ মিলিয়ন টন খাদ্যশস্য আটকা পড়ে আছে। শরৎকালে তা বেড়ে দাঁড়াবে ৭০ থেকে ৭৫ মিলিয়ন টন।’

জাতিসংঘের অনুরোধে তুরস্ক তাদের উপকূলসহ সমুদ্রে মাইন থাকা সত্ত্বেও ইউক্রেনীয় শস্যবহনকারী জাহাজগুলো এসকর্ট করে শস্য সরবরাহের প্রস্তাব দিয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

জুন 16, 2026
গিলাফে সজ্জিত পবিত্র কাবা

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা

জুন 16, 2026
বাংলাদেশ সীমান্ত

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

জুন 16, 2026
Latest News
ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

গিলাফে সজ্জিত পবিত্র কাবা

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা

বাংলাদেশ সীমান্ত

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

ট্রাম্প

চুক্তি সইয়ের সব কাজ শেষ, বিস্তারিত আসছে : ট্রাম্প

ইরানি

বারবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা সংশয়ে ইরানিরা

নতুন তৎপরতা

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

বাধ্য নয়

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী

আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

শক্তি বাড়াচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মধ্যেই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান

উন্মুক্ত হলো

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa