Advertisement

জুমবাংলা ডেস্ক : ১৫ দিন বয়সের কন্যাশিশু সায়রা। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের বন্ধু রিজভানের মেয়ে। তার হার্টে ছিদ্র রয়েছে, যা বাড়তে বাড়তে ৭ মি.মি. গিয়ে ঠেকেছে। প্রতিদিন ই বাড়ছে। সাথে বাড়ছে মেডিক্যালের বিল!

রিজভানের কয়েককালের জমানো টাকা সব শেষ। সাব্বিরসহ রিজভানের অন্য বন্ধুরা যে যেভাবে পারছেন সাহায্য করছেন। তবে সায়রার চিকিৎসার জন্য লাগবে আরো আট-দশ লাখ টাকা।

সায়রাকে বাঁচাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে সবার সাহায্য চেয়েছেন সাব্বির। তার ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘‘আজ সায়রার (আজ নাম রাখলাম) ১৫ দিন বয়স। ওর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। সিপ আপ মেশিনে নিতে চায় ডাক্তার আমি না করছি মানে মারা যাওয়াটাকে আর তড়ান্বিত করলাম।

নিষ্ঠুর বাবা আমি। হতে হল নিষ্ঠুর। মসজিদে গিয়ে নামায পরে আল্লাহকে বললাম সে যেন তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে যায় কারণ ওর তীব্র কষ্ট হচ্ছে। কেনুলার করতে করতে আর শিরাই খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট বাচ্চা তো আমি কাছে গেলে চোখ দিয়ে বলে বাবা আমাকে ওরা অনেক ব্যাথা দেয় তুমি কিছু কর তো। আমি বারবার এত নিতে পারছি না।

কানটা আর মুখটা নাকি আমার মত আর চোখটা ওর মার মত হয়েছে। ওর রক্তে কোন এন্টিবায়োটিক কাজ করছে না।তারপরও বাঁচতে চাচ্ছে।কিন্তু সর্বোচ্চ চেষ্টা তো করলাম। আর কি করতে পারি! মাফ করে দিস মা আমাকে আর তোর মাকে।

সায়রা এখনও জীবিত তবে কতক্ষণ থাকবে কেউ জানি না। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ও ওর মাকে পুনরুজ্জীবিত করে দিল নিজেকে উজার করে দিয়ে।”

গত ৩ রা জানুয়ারির পোস্ট এইটা। আমার না। আমার বন্ধু রিজভানের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এম এইচ হলে আমার পাশের রুমেই থাকত সে। ভালো ছেলে। মানুষের বিপদে আপদে ঝাপিয়ে পড়ত। সারাক্ষনই হাসি মুখে থাকত। ওর স্ত্রী, সেও আমাদের ব্যাচের। আমাদের বান্ধবী।

দীর্ঘদিন বেকার থেকে কয়েকদিন আগেই রিজভান একটা ছোটখাট চাকুরী পেয়েছে। সংসার ভালোই চলছিলো। কয়েকদিন আগেই বললো, বাচ্চা হবে জানুয়ারীতে।

কম্পলিকেশন এর জন্য বাবুটাকে একমাস আগেই আসতে হলো। সে এসেছে আরো কম্পলিকেশন নিয়ে! হার্টের ফুটাটা বাড়তে বাড়তে ৭ মিমি গিয়ে ঠেকেছে। প্রতিদিন ই বাড়ছে। সাথে বাড়ছে এনাম মেডিক্যাল এ বিল! বাবুকে বের করে শিশু হাসপাতালে নিতে হবে। ডাক্তাররা রেফার্ড করেছে সেখানে। কিন্তু বের হওয়ার উপায় নেই! কয়েককালের জমানো আড়াই লাখ টাকা রিজভানের শেষ। লাগবে আরো টাকা!

এনাম থেকে বের করতে, শিশু হাসপাতালে চিকিৎসা করত। আট-দশ লাখ টাকা তো লাগবেই। আমরা দিচ্ছি, যে যেভাবে পাড়ি সাহায্য করছি! পুষাতে পারছি না। আমরা অধিকাংশই এখনো বেকার৷ অনেক বার অনেকের জন্য নেমেছি রাস্তাতে। আরেক বার নামছি আমরাই। সাহায্য প্রার্থী আপনাদের সবার। তাই ফেসবুকের মাধ্যমে সবার কাছে হাত পাতলাম!

আপনার ১০ টি টাকাও হয়ত ১৮ দিনের সায়রার জন্য বহু মুল্যবান হতে পারে। পৃথিবীটা তো আমরা রোজ দেখছি। সায়রাও একটু দেখুক।

সায়রার ব্যাপারে কথা বলতে চাইলে রিজভান (সায়রার বাবা) – ০১৯২৯০১৬৩৭৪

আর্থিক সাহায্য পাঠাতে-

Islami Bank Account- 20502740203658812

Account Name-S.M. Nahid Arefin

Branch- Pallabi, Mirpur

(নাহিদ- ৩৯ ব্যাচ)
Bkash- 01716872799- (জহির- ৩৯ ব্যাচ, বিভাগ জিওগ্রাফি, ভাসানী হল, জা বি)

Rocket- 019200625100 (সুমন-৩৯ ব্যাচ, বিভাগ জিওগ্রাফি, ভাসানী হল, জা বি)

Nagad-01715866892 নাহিদ- ৩৯ ব্যাচ বিভাগ, জিওগ্রাফি, এম এইচ হল হল, জা বি)’’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.