Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক পৃথিবীতে ফিরতে ‘প্রেমিকার’ ৩০ লাখ টাকা হাতিয়ে নিলেন ভুয়া মহাকাশচারী
আন্তর্জাতিক

পৃথিবীতে ফিরতে ‘প্রেমিকার’ ৩০ লাখ টাকা হাতিয়ে নিলেন ভুয়া মহাকাশচারী

By Sibbir OsmanOct 12, 2022, 4:52 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ভুয়া ডাক্তারের কথা হয়তো অনেকে শুনেছেন, এমনকি ভুয়া পুলিশ বা ভুয়া সরকারি বড় কর্মকর্তার কথাও অনেকে শুনেছেন। কিন্তু ভুয়া মহাকাশচারীর খপ্পরে কেউ পড়েছে কখনও? এতোদিন কেউ না পড়লেও এবার জাপানের এক নারী ভুয়া মহাকাশচারীর খপ্পরে পড়ে বিপুল পরিমাণ অর্থ হারিয়েছেন।

সম্প্রতি টিভি আশাহি নামক একটি সংবাদমাধ্যম এই খবরটি প্রকাশ করে। এতে বলা হয়, জাপানের এক নারী সম্প্রতি এক ব্যক্তির প্রেমে পড়েন। ওই ব্যক্তি নিজেকে রাশিয়ার এক মহাকাশচারী হিসাবে পরিচয় দিয়েছিলেন। মহাকাশ থেকে ফিরেই ওই নারীকে বিয়ে করবেন বলেও প্রতিশ্রুতি দেন। আর এরপরই ভুয়া ওই মহকাশচারী জাপানি ওই নারীর কাছে ৩০ লাখ টাকা চেয়ে বসেন।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত জুন মাসে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে ৬৫ বছর বয়সী জাপানি ওই নারীর সঙ্গে ভুয়া মহকাশচারীর পরিচয় হয়। ইনস্টাগ্রামে ওই ব্যক্তির প্রোফাইলজুড়ে মহাকাশের ছবি।

কিছুদিন পরই অভিযুক্ত ওই ব্যক্তি ভুক্তভোগী নারীকে বলেন, তিনি তার প্রেম পড়েছেন এবং তাকে বিয়ে করতে চান। শুধু তা-ই নয়, সেই ব্যক্তি আরও জানান তিনি জাপানে এসে ওই নারীর সঙ্গেই একসঙ্গে থাকতে চান। ভুক্তভোগী ওই নারীর বাড়ি জাপানের শিগা এলাকায়।

মহাকাশ
প্রতীকী ছবি

নিজেকে রাশিয়ান কস্মোনট পরিচয় দেওয়া ওই ব্যক্তি দাবি করেছিলেন তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাজ করেন। সেখান থেকেই ম্যাসেজ চালাচালি, দিনরাত কথাবার্তা, আর কথাবার্তা নিমেষে রূপান্তরিত হয় প্রেমে। জাপানিজ ম্যাসেজিং অ্যাপ্লিকেশন লাইনেই তারা কথা বলতেন।

এভাবে বেশ কিছুদিন চলার পর ওই নারীকে প্রেমের প্রস্তাব দেন ওই ব্যক্তি। তিনি জানান, পৃথিবীতে ফিরেই তাকে বিয়ে করতে চান। ওই নারী প্রথম দিকে এই প্রেমের প্রস্তাবে খুব একটা সাড়া না দিলেও দিনের পর দিন ওই প্রতারক মেসেজ পাঠাতেই থাকেন। বলতে থাকেন, খুব ভালোবাসেন তিনি এবং জাপানে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান।

একপর্যায়ে বিয়ের প্রস্তাবে রাজি হন ওই নারী। কিন্তু এরপরই মূলত আসল সমস্যার সূত্রপাত। ভুয়া মহাকাশচারী দাবি করেন, পৃথিবীতে ফিরতে তার অর্থের প্রয়োজন। আর তাকে বিয়ে করতে হলে পৃথিবীতে ফিরতেই হবে। মহাকাশ থেকে ফিরতে রকেটের ল্যান্ডিং ফি লাগবে, যা তাকে জাপানে পৌঁছে দেবে।

জাপানি ওই নারীও ওই ভুয়া মহাকাশচারীর প্রেমে কার্যত অন্ধ হয়ে গিয়েছিলেন। এরপর গত ১৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে ওই ব্যক্তিকে ৪৪ লাখ ইয়েন (বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ টাকারও বেশি) পাঠান। প্রতারক ব্যক্তি মহাকাশ স্টেশন থেকে রকেটে করে পৃথিবীতে আসার জন্য ওই নারীর কাছ থেকে এই টাকা নেন।

তবে মহাকাশ থেকে পৃথিবীতে আসার টাকা পাঠিয়েও নিজের ‘মহাকাশচারী হবু স্বামীর’ দেখা পেলেন না জাপানি ওই নারী। বরং আবারও টাকা পাঠানোর জন্য চাপ আসতে থাকে। অবশেষে সন্দেহ সৃষ্টি হয় ওই নারীর।

একপর্যায়ে সেই ব্যক্তির নামে পুলিশের কাছে অভিযোগ জানান ৬৫ বছর বয়সী ওই নারী। ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। খোঁজ চলছে ভুয়া সেই মহাকাশচারীর।

পুলিশ এই মামলাকে আন্তর্জাতিক রোম্যান্স স্ক্যাম হিসেবে তালিকাভুক্ত করেছে বলে জানিয়েছে আরেক সংবাদমাধ্যম ইয়োমিওরি শিমবুন।

‘উড়ন্ত গাড়ি’ জনসমক্ষে প্রথমবার উড়ল দুবাইয়ে

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at ZoomBangla iNews. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

May 22, 2026, 10:12 PM Asia/Dhaka
ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

May 22, 2026, 5:24 PM Asia/Dhaka
ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

May 22, 2026, 4:25 PM Asia/Dhaka
Latest News
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

ট্রাম্প

ইরান সংকটের কারণে ছেলের বিয়েতে যেতে পারবেন না ট্রাম্প

musa

৫৭৮ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার তার

সন্তান

উগান্ডার কৃষকের ৫০০+ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার

Tramp

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ

iran-drill

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

নতুন ইতিহাস

একদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, নতুন রেকর্ড

মসজিদকে মন্দির ঘোষণা

ফের মধ্যযুগের আরেকটি মসজিদকে মন্দির ঘোষণা ভারতের

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp