
এবার বর কনের গলায় জায়গা পেল সে। পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতীকী প্রতিবাদ হিসাবে পেঁয়াজের মালা পরে বিয়ে করলেন উত্তরপ্রদেশের বারাণসীর এক দম্পতি। সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ফুলের সাজের পাশাপাশি বর-কনে পরেছেন পেঁয়াজ ও রসুন দিয়ে তৈরি করা মালা। বিয়েতে উপস্থিত অতিথিরাও উপহার হিসাবে পেঁয়াজ দিয়েছেন দম্পতিকে।
পেঁয়াজের মালা দিয়ে বিয়ে করা নিয়ে সমাজবাদী পার্টির নেতা কমল পটেল বলেন, পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে। লোকজন পেঁয়াজকেই এখন সোনার সমতুল মনে করছে। দাম বাড়ার প্রতিবাদের জন্যই এই দম্পতি পেঁয়াজের মালা পরে বিয়ে করলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



