Advertisement

জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের ওজনে কারচুপির দায়ে একটি ফিলিং স্টেশনের মালিকের ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকার মন এনার্জি স্টেশন নামে পেট্রলপাম্পে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অর্থদণ্ড করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারি পরিচালক মো.শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে রুহিয়া-ঠাকুরগাঁও সড়কে মন এনার্জি স্টেশন নামে পেট্রলপাম্পে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.শেখ সাদী। সেসময় তিনি পাম্বের ডিজেল ও পেট্রলের ওজন পরিমাপ করেন। অভিযানে একটি পেট্রল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ৫ লিটার পেট্রলে ৩৭০ ও ডিজেলে ২৭০ মিলিলিটার কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শেখ সাদী বলেন, জেলার পেট্রলপাম্পগুলোর বিরুদ্ধে ওজনে কারচুপি করে ভোক্তাদের জ্বালানী তেল কম দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত কাযক্রমের অংশ হিসেবে মন এনার্জি স্টেশনে অভিযান পরিচালনা করে ওই পেট্রলপাম্পেও ওজনে কারচুপির অভিযোগের সত্যতা মেলে।

তিনি বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুযায়ী প্রতিলিটার পেট্রল-ডিজেলে ১৫ মিলিলিটার কম-বেশি গ্রহনযোগ্য। এরপর আমরা সেই ডিসপেন্সিং ইউনিটটি ঠিক করে দিয়েছি। ওজনে কম দেওয়ায় এই পাম্পের মালিককে সতর্ক করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এরপর সংশোধন না হলে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। পাম্পের মালিক সিরাজগঞ্জের আলী হোসেন। এখানে ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন মাহফুজার রহমান। তিনি বলেন,মেশিনগুলো অনেক পুরোনো মাঝেমধ্যে সমস্যা করছে।এ কারণে মাপে কম যেতে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.