Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পেনশনের টাকায় পাঠাগার
জাতীয় শিক্ষা

পেনশনের টাকায় পাঠাগার

By Shamim RezaMay 28, 20203 Mins Read

পেনশনের টাকায় পাঠাগার

Advertisement
জুমবাংলা ডেস্ক : পেনশন সরকারি চাকরিজীবীদের শেষ অবলম্বন। জীবনের একটি নির্দিষ্ট সময় পেশায় নিয়োজিত থাকার পর চাকরিজীবন শেষ করে মানুষ পেনশন পান। যে কারণে এই অর্থ নিয়ে তার সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে।

অনেকে পেনশনের টাকা দিয়ে শেষ বয়সে নিশ্চিন্তে থাকবেন বলে বাড়ি বানান। অনেকে সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার জন্য টাকা জমিয়ে রাখেন। অনেকে পূণ্য লাভের আশায় হজ করতে যান, অনেকে ভ্রমণও করে থাকেন। কিন্তু এর কোনোটিই করেননি মাহমুদা খাতুন সিদ্দিকা (৬৬)। প্রচলিত স্রোতে তিনি গা ভাসিয়ে দেননি। বরং স্রোতের বিপরীতে চলেছেন। তিনি নিজের ভবিষ্যতের জন্য বিন্দুমাত্র চিন্তা করেননি। ভাবেননি সন্তানের ভবিষ্যৎ নিয়ে। প্রচলিত চিন্তা-ভাবনা থেকে সরে এসে তিনি তার সারা জীবনের কষ্টার্জিত অর্থের প্রায় পুরোটা দিয়ে তৈরি করেছেন পাঠাগার।

মাহমুদা খাতুন সিদ্দিকা ১৯৭৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে চাকরি শুরু করেন। জীবনের শ্রেষ্ঠ ৪০ বছর তিনি সেখানে শ্রম দিয়েছেন। এরপর ডেপুটি রেজিস্ট্রার হিসেবে অবসর নেন বছর দু’য়েক আগে। যে মানুষটি সারাদিনের সবটা সময় গ্রন্থাগারে বইয়ের মাঝে ডুবে থাকতেন হঠাৎ অবসর নেবার পর তিনি এক ধরনের শূন্যতা অনুভব করতে শুরু করেন।

চারপাশে সব থেকেও তার মনে হতো কী যেন একটা নেই। এক সময় তিনি অনুভব করেন, বিশ্ববিদ্যালয়ের সেই গ্রন্থাগারকে তিনি ভীষণভাবে অনুভব করছেন, যেটি তার কাছে নেই। যদিও তার বাড়িতে ছোট একটি পাঠাগার আগে থেকেই ছিল। মনে মনে এই পাঠাগারটিকে বড় করার জন্য একটা ছক এঁকে ফেলেন তিনি। তারপর যেমন ভাবা তেমন কাজ। হাতে থাকা পেনশনের টাকা দিয়ে তিনি পাঠাগারটিকে আরো সমৃদ্ধ করার উদ্যোগ নেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, ‘মানুষের জীবনে পরম বন্ধু হলো বই। যে জাতি যত বেশি জ্ঞান আহরণ করবে সে জাতি তত বড় হয়। আর বই পড়ার জন্য উৎকৃষ্ট জায়গা হলো পাঠাগার। আর যেহেতু আমি ৪০ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে চাকরি করেছি তাই এমন একটি লাইব্রেরি আমার স্বপ্ন ছিল। তাই আমার কষ্টার্জিত পেনশনের টাকা দিয়ে এই স্বপ্নপূরণ করতে চেয়েছি। অনেক মহৎ ব্যক্তি পাঠাগার নির্মাণ করেছেন, যুগে যুগে এসব ব্যক্তিকে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এসব দেখেও পাঠাগার তৈরি করার আমার ইচ্ছে হয়।’

এরপর রাজশাহী শহরের শিরোইলে অবস্থিত দেওয়ান মঞ্জিলের চতুর্থ তলায় গড়ে তোলেন প্রাণের পাঠাগারটি। যদিও এর কাজ এখনো চলমান। খুব শীঘ্র এটি সকালে জন্য উন্মুক্ত করে দেওয়া হবেও বলে জানান তিনি।

লাইব্রেরি তৈরির কাজে তাকে সবচেয়ে বেশি সাহস এবং সহযোগিতা করেছেন তার দুই ছেলে তানভীর অপু ও তারেক অণু। তারা দেশ-বিদেশের বহু অমূল্য বই সংগ্রহ করে দিয়েছেন। মাহমুদা খাতুন সিদ্দিকার এই পাঠাগারে মূলত প্রকৃতি, ভ্রমণ, সাহিত্য, চিত্রকলা, ইতিহাস বিষয়ক বই রয়েছে। এছাড়া, রয়েছে নানা ভাষার বই। তবে ইংরেজি ও বাংলা ভাষার বই এখানকার সংগ্রহে বেশি রয়েছে। এর মধ্যেই ক্যাটালগ তৈরির কাজও চলছে। খুব শীঘ্রই সেটিও হয়ে যাবে।

পাঠাগারটি কোন ধরনের পাঠকদের জন্য উন্মুক্ত সে বিষয়ে জানতে চাইলে মাহমুদা খাতুন জানান, এটি সবার জন্য উন্মুক্ত। তবে প্রকৃতি ও ভ্রমণের বই নিয়ে যারা উৎসাহী, তারা বেশ কিছু বিরল কিছু বই এখানে পাবেন। তিনি পাঠাগার নিয়ে আরো গভীর পরিকল্পনার কথাও জানালেন। এই পাঠাগারটি তিনি শুধু বই পড়ার মাঝে আবদ্ধ রাখতে চান না। পাঠাগারে তিনি নিয়মিত আড্ডার জন্য জায়গা রেখেছেন। সেখানে পাখি, ভ্রমণ, পর্বতারোহণ, সিনেমা ছাড়াও বিভিন্ন বিষয়ে নিয়মিত আড্ডা হবে। সেই সঙ্গে সিনেমা ও তথ্যচিত্র দেখানো হবে।

মাহমুদা খাতুন তার জীবনের সব উপার্জন এই পাঠাগারের পেছনে ব্যয় করেছেন। কারণ তিনি বিশ্বাস করেন, একটি টাকাও বিফলে যাবে না। এক সময় এই পাঠাগারটির প্রতিটি কোণা পাঠকের পদচারণায় মুখরিত হবে। আর এখানে এসে সকালেই বই পড়ে কিছু না কিছু জ্ঞান আহরণ করবেন। নিজের অন্তরের দৃষ্টি বাড়িয়ে নেবেন। এভাবেই একদিন দেশ এগিয়ে যাবে। সেই দিন বেশি দূরে নয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa