Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: পেরুর প্রত্যন্ত একটি অঞ্চলে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও আরো ১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। বাসটি গিরিখাতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ জুলাই) কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ফিৎজকারাল্ড প্রদেশের মেয়র কার্লোস ওয়োলা বেতার কেন্দ্র আরপিপি’কে বলেন, ‘এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা এখনো ঘটনাস্থলে কাজ করছি এবং পুলিশ, স্বাস্থ্যকর্মী ও প্রসিকিউটরদের সাথে একত্রে সব ধরনের সহায়তা প্রদান করছি।’

খবরে বলা হয়, মঙ্গলবার বিকেলে আঙ্কাশের আন্দিয়ান অঞ্চলে বাসটি উল্টে গিয়ে প্রায় ১০০ মিটার গভীর একটি গিরিখাতে পড়ে যায়। বাসটি ইয়াউয়া থেকে রাজধানী লিমার দিকে যাচ্ছিল।

মেয়র বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী বাসটি রাস্তা থেকে গড়িয়ে পড়ে।’ এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।

দ্রুত গতি, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ রাস্তায় সাইনবোর্ডের অভাব এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগের কারণে প্রায় পেরুর বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনা ঘটে থাকে।

নিরাপত্তা নিয়ে চিন্তিত হিরো আলম, ডেকেছেন সংবাদ সম্মেলন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.