নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে চার দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিজন ড্রেসেস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা। ছয় ঘণ্টা ধরে শ্রমিকরা রাস্তায় অবস্থান করছেন। এতে বন্ধ হয়ে পড়ে সড়কটির উভয় দিকের যান চলাচল। ভোগান্তিতে পড়ে ওই পথে চলাচলকারী পথচারীরা ও যাত্রীরা। বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধকারী সড়ক ছাড়ে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সাড়ে ৬ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

Advertisement

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে টঙ্গী খাঁ পাড়া এলাকায় মহাসড়কে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সেখানে যান চলাচল বন্ধ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট দেখা দেয়।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে দুই মাস ১৫ দিনের বকেয়া বেতন পরিশোধ, অতিরিক্ত শ্রমের মজুরি, তিন বছরের ছুটির টাকা দেওয়া ও প্রতিমাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ ইত্যাদি।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে গত জুন মাসের ১৫ দিনের এবং জুলাই ও আগস্ট মাসের বেতন বাকি রয়েছে। শ্রমিকরা এক সপ্তাহ ধরে বেতন পরিশোধের তাগাদা দিচ্ছেন কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছে না। এ নিয়ে গত কয়েক দিন ধরেই কারখানার ভেতর শ্রমিক অসন্তোষ চলছিল।

এর প্রতিবাদে শ্রমিকরা ১৭ সেপ্টেম্বর সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এরপর জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করে মালিকপক্ষ। পরে বাকি বকেয়া বেতনের দাবিতে ১৮-২২ সেপ্টেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকেও আরও তিন দফা দাবি যুক্ত করে কর্মবিরতি শুরু করেন তারা। পরে সেখান থকে খাঁ পাড়ার এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মোশারফ হোসেন বলেন, কারখানার মালিক সময়মতো বেতন পরিশোধ না করায় গত কয়েক দিন ধরে কারখানাটিতে শ্রমিক আন্দোলন চলছে। সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। এ কারণে যান চলাচল বন্ধ হয়ে মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে।

তিনি আরও বলেন, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর পৃথক দুটি দল শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষোভকারী শ্রমিকদের বিকাল সাড়ে ৪টার দিকে সগক থেকে সরিয়ে নেওয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুরে কারখানা ভাঙচুরের চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক ৬

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google