জুমবাংলা ডেস্ক : বগুড়ার কাহালু পৌরসভার ২৬ লাখ ৭৯ হাজার ৩৩৩ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) বিকেলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কম্পানি (নেসকো) দুপচাঁচিয়া অফিসের লোকজন সংযোগটি বিচ্ছিন্ন করেন। এতে পৌরসভার প্রায় সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বগুড়ার কাহালু পৌরসভা

Advertisement

পৌরসভার সহকারী প্রকৌশলী এখলাস হোসেনের তথ্যমতে, ২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল ৩৮ লাখ ৯ হাজার ৩৯৯ টাকা।

ওই সময় থেকে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছে। নেসকো পত্র দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের তাগিদ দেওয়ার পর থেকে পর্যায়ক্রমে বকেয়া বিল পরিশোধ করা শুরু হয়। ৩৮ লাখ ৯ হাজার ৩৯৯ টাকা থেকে কমিয়ে বর্তমানে বিলের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ লাখ ৭৯ হাজার ৩৩৩ টাকা।

কাহালু পৌর মেয়র আব্দুল মান্নান জানান, গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছি। বিদ্যুৎ বিভাগের লোকজন যখন সংযোগ বিচ্ছিন্ন করতে আসে তখন তাদের অনুরোধ করেছি। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুই লাখ টাকা এবং এক মাসের মধ্যে আরো ২০ লাখ টাকা পরিশোধ করা হবে। তার পরও সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে সরকারি গুরুত্বপূর্ণ কাজকর্মসহ প্রায় সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

নেসকো দুপচাঁচিয়া অফিসের নির্বাহী প্রকৌশলী মোসাদ্দেক কবীর জানান, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে কাহালু পৌরসভাকে চারবার নোটিশ দেওয়া হয়েছে। এর পরও বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সরকারি বিধি মোতাবেক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আরেকটি ঘূর্ণিঝড়ের আভাস দিলেন দুর্যোগ প্রতিমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.