Advertisement
জুমবাংলা ডেস্ক : গাইবান্ধা পৌরসভা নির্বাচনে এবার ভোটের আগেরদিন ব্যালট যাচ্ছে না ভোটকেন্দ্রে। ব্যালট পেপার ছাড়া অন্যসব নির্বাচনী সামগ্রী বিতরণ করা হলেও শনিবার (১৬ জানুয়ারি) ভোরে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব। শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে গাইবান্ধা পৌরসভার ৩১টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী তুলে দেওয়া হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনেও নয়টি কেন্দ্রে ভোটের সামগ্রী পৌঁছানো হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানান, আগামীকাল ভোর ৬টায় কঠোর নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে। সেই সঙ্গে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণের জন্য আনসার, পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি সদস্যদের কঠোর নজরদারি থাকবে বলে জানান তিনি। গাইবান্ধা পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্রসহ মেয়র পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- আওয়ামীলীগের বর্তমান মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন (নৌকা), মতলুবর রহমান (নারিকেল গাছ), বিএনপির মো. শহিদুজ্জামান শহীদ (ধানের শীষ), স্বতন্ত্র মো.আনওয়ার-উল-সরওয়ার (রেল ইঞ্জিন), মো. শামছুল আলম (মোবাইল ফোন), মো. আহসানুল করিম (চামুচ), মো. মির্জা হাসান (জগ) এবং ফারুক আহমেদ (ক্যারাম বোর্ড)। এ পৌরসভায় কাউন্সিলর পদে ৪১ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভা মোট ভোটার ৫১ হাজার ৩শ’ ৮৭ জন।

অন্যদিকে সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাত জন প্রার্থী লড়াই করছেন।

তারা হলেন- আওয়ামী লীগের আব্দুল্লাহ আল মামুন (নৌকা), বিএনপির মশিউর রহমান সবুজ (ধানের শীষ), জাতীয় পার্টির আব্দুর রশিদ ডাবলু (লাঙ্গল), এনডিপির আহসান হাবীব মাসুদ (সিংহ), স্বতন্ত্র খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ), স্বতন্ত্র দেবাশীষ কুমার সাহা (মোবাইল), স্বতন্ত্র আল শাহাদাত জিকো (জগ)। এ পৌরসভায় সংরক্ষিত মহিলা ১১ জনসহ কাউন্সিলর পদে ৩৩ জন নির্বাচন করছেন। পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৭১ জন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.