Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ইবি শাখা ছাত্রলীগের ৮ কর্মীকে সাময়িক বহিষ্কার
জাতীয় শিক্ষা

ইবি শাখা ছাত্রলীগের ৮ কর্মীকে সাময়িক বহিষ্কার

By Bhuiyan Md TomalAugust 22, 2023Updated:August 22, 20232 Mins Read

ইবি শাখা ছাত্রলীগের ৮ কর্মীকে সাময়িক বহিষ্কার

Advertisement
ইবি প্রতিনিধি :  কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রলীগের ৮ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ইবি শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (২২ আগস্ট) সংগঠনটির শাখা সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের ব্যাপারে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর আবেদন করা হয়েছে।

সাময়িকভাবে বহিস্কৃত ছাত্রলীগ কর্মীরা হলেন,শহীদ জিয়াউর রহমান হল শাখার ছাত্রলীগ কর্মী ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাব্বির খান, আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শামীম রেজা, ও আব্দুল কাদের এবং আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের পারভেজ হোসেন বানাত। শেখ রাসেল হল শাখার ছাত্রলীগ কর্মী হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আশিক কুরাইশী ও ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আকিব মাসুদ অনুভব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার ছাত্রলীগ কর্মী হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহদুল্লাহ সিদ্দিকী সাইমুন এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাসিন আজাদ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘ছাত্রলীগ একটি বৃহৎ ও সুশৃঙ্খল সংগঠন। এখানে শৃঙ্খলা ভঙ্গ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যেন ছাত্রলীগ কর্মীরা তাদের শৃঙ্খলার ব্যত্যয় না ঘটায় তাই এ শাস্তি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

গত ২০ আগস্ট বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ শীর্ষক আলোচনা সভায় প্রবেশকে কেন্দ্র করে সভা শেষে সংঘর্ষে জড়িয়ে পড়ে শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুফতাঈন আহমেদ সাবিককে জনসম্মুখে হাতে ছুরিকাঘাত করা হয় এবং সাবিককে চিকিৎসার জন্য ইবি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। ব্যবস্থাপনা বিভাগের একই শিক্ষাবর্ষের আকিব ও তার সহযোগীরা ছুরিকাঘাত করেছে বলে জানিয়েছি প্রত্যক্ষদর্শীরা।

জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথির বক্তৃতায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই ও কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশা এবং প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম উপস্থিত ছিলেন।

স্মার্ট বন্দরের পথে অনেক দূর এগিয়ে গেছে চট্টগ্রাম বন্দর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

June 22, 2026
Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

June 22, 2026
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026

Latest News

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa