Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রতিদিন ঈশ্বরদীতে বিক্রি হচ্ছে প্রায় ৪ কোটি টাকার শিম
বিভাগীয় সংবাদ রাজশাহী

প্রতিদিন ঈশ্বরদীতে বিক্রি হচ্ছে প্রায় ৪ কোটি টাকার শিম

By Hasan MajorNovember 18, 2024Updated:November 18, 20243 Mins Read

প্রতিদিন ঈশ্বরদীতে বিক্রি হচ্ছে প্রায় ৪ কোটি টাকার শিম

Advertisement
শাহীন রহমান, পাবনা : সারাদেশে সবজির চাহিদার একটি বড় অংশ পূরণ হয় পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলায় উৎপাদিত সবজি দিয়ে। এখানকার মাটি অত্যন্ত ভালো। সবজি প্রধান এলাকা হিসেবে পরিচিত এই উপজেলা।

তবে এবার অতিবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের সবজির ক্ষেত বেশ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে আগাম জাতের সবজি চাষ করে বেশি ক্ষতির মুখে পড়েন কৃষকরা। তবে সেই ক্ষতি কাটিয়ে শিমের ফলন ভালো হওয়ায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা।

কৃষকদের সাথে আলাপ করে জানা গেছে, অসময়ে এ বছর দফায় দফায় বৃষ্টি, অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে শিম, গাজর, মুলা, বেগুন, পেঁয়াজ, শালগম, টমেটো, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, আলুসহ সব ধরনের শীতকালীন সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঈশ্বরদীতে গত সেপ্টেম্বর মাসে ৪৯২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সবজির ফুল থেকে সবজি হওয়ার শুরুর সময় প্রায় ৩০০ হেক্টরের শিমসহ ৬-৭শ’ হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে।

কৃষকরা বলছেন, ঈশ্বরদীর বিভিন্ন গ্রামে উৎপাদিত সবজি সারাবছর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা মিটিয়ে থাকে। অথচ এখানেই সবজির সংকট দেখা দিয়েছে। এবার একবারের জায়গায় তিনবার চাষ করার পর শেষ মুহূর্তে কৃষকরা ঘুরে দাঁড়িয়েছেন। শিমের রঙিন ফুলে ভরে উঠেছে মাঠের পর মাঠ। এখন প্রতিদিন ঈশ্বরদীতে বিক্রি হচ্ছে প্রায় ৪ কোটি টাকার শিম।

ঈশ্বরদী উপজেলার মুলাডুলি, আওতাপাড়া, আটঘরিয়া উপজেলার চাঁদভা, খিদিরপুর, হাপানিয়া সহ আশপাশের বিভিন্ন এলাকার মাঠের যেদিকে তাকানো যায়, শুধু শিম আর শিম। সপ্তাহখানেক হলো আগাম জাতের ‘অটো শিম’ বাজারে উঠেছে। এখন দাম বেশি পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ক্রেতা-বিক্রেতাদের পদভারে মুখর হয়ে উঠেছে মুলাডুলির সবজি আড়ত। প্রতিদিন এখানে ৩ থেকে ৪ কোটি টাকার শিম বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আড়তদাররা।

তারা বলছেন, প্রতিদিন মুলাডুলির আড়ত থেকে ৪৫ থেকে ৫০ ট্রাক শিম যাচ্ছে ঢাকার বাজারে। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে শিম পাঠানো হচ্ছে। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে।

মুলাডুলি গ্রামের কৃষক আনিছুর রহমান বলেন, ‘শীত মৌসুমে গ্রামে গ্রামে ছোট-বড় সবাই সবজি আবাদের সঙ্গে জড়িত। এই মৌসুমটাতে সবজি বিক্রি করে অনেকে কৃষক স্বাবলম্বী হয়েছেন।’

প্রতিদিন ঈশ্বরদীতে বিক্রি হচ্ছে প্রায় ৪ কোটি টাকার শিমমুলাডুলি সবজি আড়তদার সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘গত ২০ বছর ধরে আড়তে শিমের কেনাবেচা চলে উৎসবের আবহে। প্রতিদিন ঢাকা, বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নাটোরসহ বিভিন্ন জেলা থেকে পাইকার ব্যবসায়ীরা আসেন এখানে সবজি কিনতে। তারা ট্রাকে করে সবজি নিয়ে যান।’

ঈশ্বরদী উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, ঈশ্বরদীতে এবার ৬ হাজার ৮২ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৩১৪ টন। তবে অতিবৃষ্টির কারণে এ লক্ষ্যমাত্রা পূরণের শঙ্কা রয়েছে।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, ‘এ বছর ঈশ্বরদীতে ১ হাজার ২৯০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। শিম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৫০০ টন। অতিবৃষ্টিতে কিছুটা ক্ষতি হলেও বর্তমানে ভাল ফলন হচ্ছে। এতে কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছি।’

ক্রেতা সন্তুষ্টিতে এগিয়ে যুমনার হোম অ্যাপ্লায়েন্স ও ইলেকট্রনিক্স পণ্য

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

July 10, 2026
নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

July 10, 2026
রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

July 9, 2026

Latest News

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa