
জুমবাংলা ডেস্ক : করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়িয়েছে সরকার। এমন অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে কওমি মাদ্রাসাগুলো ১৬ আগস্ট খুলে দেওয়া হবে বলে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়। এর সত্যতা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এক বিজ্ঞপ্তিতে এর সত্যতা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। অথচ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ১৬ আগস্ট বুধবার থেকে দেশের সব কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে। যা সত্য নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


