Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক প্রথমবারের মত মানবদেহে শূকরের কিডনির সফল প্রতিস্থাপন!
আন্তর্জাতিক

প্রথমবারের মত মানবদেহে শূকরের কিডনির সফল প্রতিস্থাপন!

By Saiful IslamOctober 20, 20213 Mins Read

প্রথমবারের মত মানবদেহে শূকরের কিডনির সফল প্রতিস্থাপন!

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একদল চিকিৎসক মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপন করে এক অনন্য সাফল্য পেয়েছেন। একদিন জীবন-রক্ষাকারী কিডনি প্রতিস্থাপনে মানুষের শরীরে প্রাণীর কিডনি সফলতার মুখ দেখবে বলে গত কয়েক দশক ধরে চিকিৎসকরা যে প্রচেষ্টা চালিয়ে আসছিলেন; নিউইয়র্কের চিকিৎসকরা সেই প্রচেষ্টায় প্রথম সফলতা পেলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, শূকরের একটি জিন পাল্টে দিয়েছিলেন তারা। পরে পরিবর্তিত জিনে নতুন শূকরের জন্ম দিয়ে সেটি বড় করে তোলেন। এরপর সেই শূকরের কিডনি মানবদেহে প্রতিস্থাপন করে দেখতে পান সেটি স্বাভাবিকভাবেই কাজ করছে।

মানবদেহে অঙ্গপ্রতঙ্গ প্রতিস্থাপনের ঘাটতি মেটাতে বহুকাল ধরেই শূকরের অঙ্গ নিয়ে গবেষণা চলছে। কিন্তু শূকরের শরীরের কোষে বিশেষ এক ধরনের সুগার; যা মানবদেহের কাছে আগন্তুক এবং তাৎক্ষণিকভাবে মানবদেহ তা প্রত্যাখ্যান করে। যে কারণে কিডনি প্রতিস্থাপনের এই পরীক্ষার জন্য চিকিৎসকরা জিন-সম্পাদনা করে শূকরের জন্ম দেন। জিন সম্পাদনা করে শূকরের শরীর থেকে সেই সুগার ফেলে দেওয়া হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে আক্রান্ত না হয় সেজন্য শূকরের জিন সম্পাদনা করা হয়।

জটিল এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে নিউ ইয়র্ক সিটির ‘এনওয়াইইউ ল্যাংগোন হেলথ হাসপাতালে। চিকিৎসকরা ‘ব্রেইন ডেথ’ এক নারীর শরীরের বাইরে এক জোড়া বড় রক্তনালীর সঙ্গে শূকরের কিডনি সংযুক্ত করে দিয়েছিলেন। এরপর চিকিৎসকরা দু’দিন ধরে এই কিডনি প্রতিস্থাপন পর্যবেক্ষণ করেন। এতে দেখা যায়, কিডনির যেভাবে কাজ করার কথা ছিল, ঠিক সেভাবেই কাজ করছে। এটি মানুষের কিডনি যে পরিমাণ বর্জ্য পরিশোধন করে মূত্র নিষ্কাশনে সহায়তা করে শূকরের কিডনিও একই কাজ করছে এবং তা মানবদেহ প্রত্যাখ্যান করেনি। চিকিৎসকরা বলছেন, কিডনি গ্রহীতার শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা অস্বাভাবিক ছিল। তবে কিডনি প্রতিস্থাপনের পর তা স্বাভাবিক হয়ে যায়।

এনওয়াইইউ ল্যাংগোন হেলথ হাসপাতালে কিডনি প্রতিস্থাপনে চিকিৎসক দলের নেতৃত্বে থাকা ডা. রবার্ট মন্টগোমারি বলেছেন, এটি পুরোপুরি স্বাভাবিক কাজ করেছে। আমরা তাৎক্ষণিকভাবে মানবদেহে এটির প্রত্যাখ্যাত হওয়া নিয়ে উদ্বিগ্ন থাকলেও সেটি হয়নি। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা মেডিক্যাল স্কুলের অধ্যাপক চিকিৎসক অ্যান্ড্রু অ্যাডামস বলেন, এই গবেষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। এটি রোগী, গবেষক এবং নিয়ন্ত্রকদের আশ্বস্ত করবে যে, আমরা সঠিক পথেই এগোচ্ছি।

পশুর থেকে মানুষের শরীরে প্রতিস্থাপনের স্বপ্ন অথবা জেনোট্রান্সপ্ল্যান্টেশনের এই প্রচেষ্টা সতেরো শতকে ফিরিয়ে নিয়ে যায়; ওই সময় পশুর রক্ত মানবদেহে ​​ব্যবহারের এক স্বপ্ন অঙ্কুরেই হোঁচট খেয়েছিল। পরবর্তীতে ২০ শতকের শুরুর দিকে চিকিৎসকরা আফ্রিকা ও আরব অঞ্চলের এক ধরনের বড় বানর ‌‘বেবুন’র অঙ্গ মানবদেহে প্রতিস্থাপনের চেষ্টা করেছিলেন। মৃতপ্রায় শিশু ফাইয়ের শরীরে বেবুনের হৃদযন্ত্র প্রতিস্থাপন করেছিলেন তারা। পরে ওই শিশু সেই হৃদযন্ত্রে প্রায় ২১ দিন বেঁচে ছিল।

শূকরের হার্টের ভালভও কয়েক দশক ধরে মানুষের শরীরে সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে। রক্ত পাতলাকারী হেপারিন শূকরের অন্ত্র থেকে নির্গত হয়। শূকরের চামড়া মানবদেহের পুড়ে যাওয়া চামড়া প্রতিস্থাপনে ব্যবহার হয়। চীনের একদল চিকিৎসক মানুষের হারানো দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে শূকরের কর্নিয়া ব্যবহার করেছেন।

এনওয়াইইউ ল্যাংগোন হেলথ হাসপাতালের গবেষকরা একজন মৃত নারীর দেহ ভেন্টিলেটরে রেখেছিলেন, তার পরিবার পরীক্ষায় রাজি হওয়ার পর। ওই নারীও তার অঙ্গ দান করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু তা দানের উপযোগী ছিল না। ডা. রবার্ট মন্টগোমারি বলেন, পরিবারটি মনে করেছিল এই উপহার থেকে হয়তো ভাল কিছুর সম্ভাবনা দেখা দেবে।

তিন বছর আগে মন্টগোমারি নিজেও অঙ্গ প্রতিস্থাপন করেছিলেন। হেপাটাইটিস সি আক্রান্ত একজন দাতার কাছ থেকে হৃদযন্ত্র নিয়েছিলেন তিনি। নিউইয়র্কের এই চিকিৎসক বলেন, আমি সেই ব্যক্তিদের একজন ছিলাম; যারা আইসিইউতে শুয়ে অপেক্ষা করছিলেন। আমি জানতাম না, আদৌ কোনও অঙ্গ সময়মতো আসবে কি-না।

বিশ্বের বিভিন্ন দেশের বেশ কয়েকটি বায়োটেক কোম্পানি মানব দেহের অঙ্গের ঘাটতি মেটাতে সহায়তা করার জন্য প্রতিস্থাপনের উপযুক্ত শূকরের অঙ্গ তৈরির কাজ করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ৯০ হাজারেরও বেশি মানুষ কিডনি প্রতিস্থাপনের জন্য অপেক্ষার প্রহর গুণছেন। দেশটিতে গড়ে প্রত্যেকদিন কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা অন্তত ১২ জন মারা যান।

সূত্র: দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

July 5, 2026
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026

Latest News

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa